কাউকে না জানিয়ে তড়িঘড়ি ধর্মেন্দ্রকে দাহ, উঠছে বিতর্ক! ব্যাখ্যা হেমার

এরপর ধর্মেন্দ্রর শেষকৃত্য কেন এত তাড়াহুড়ো করা হয়েছিল এ বিষয়ে তিনি লেখেন, 'এর কারণ হেমা মালিনী আমাকে মাতৃসুলভ সুরে বলেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মৃত্যুর এক সপ্তাহ কেটে গেল। তাঁর মৃত্যুর শোকাহত করেছে গোটা দেশকে। কারণ অভিনেতার মৃত্যুর সিনেমা জগতের বিরাট ক্ষতি। সোমবার (১ নভেম্বর) শীতকালীন অধিবেশন শুরুতে লোকসভা সংসদ ভবনে ধর্মেন্দ্রকে শ্রদ্ধাও জানানো হয়েছে। গত ২৪ নভেম্বর অভিনেতা মারা গিয়েছেন। কিন্তু তাঁর মৃত্যুর খবর প্রথমে পরিবার জানান নি। উল্টে অভিনেতার শেষকৃত্য তাড়াহুড়ো করে সম্পন্ন করা হয়। আর প্রিয় নায়ককে শেষ বিদায় জানানোর সুযোগ না পেয়ে গভীরভাবে মর্মাহত হয়েছিলেন ভক্তরা। অনেক ধর্মেন্দ্রর পরিবারকে কটাক্ষও করেন। কিংবদন্তির শেষকৃত্য সম্পন্ন হয়েছে মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে। যেখানে বলিউডের অনেক তারকারা উপস্থিত ছিলেন। কিন্তু একবারও কেউ ধর্মেন্দ্রর মৃত্যুর খবর তখনও পর্যন্ত জানাননি। কিন্তু কেন এমন লুকোচুরি?

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের একজন চলচ্চিত্র নির্মাতাকে এর ব্যাখ্যা দিয়েছেন হেমা মালিনী। যে বিষয়টি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সকলের সামনে আনলেন হামাদ আল রায়ামি। তিনি হেমার সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখলেন, ‘শোকের তৃতীয় দিনে, আমি প্রয়াত সুপারস্টার ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এটি ছিল প্রথমবারের মতো তার সঙ্গে আমার মুখোমুখি দেখা, যদিও আমি তাকে এর আগে অনেকবার দূর থেকে দেখেছি। কিন্তু এবার তাঁর সঙ্গে দেখাটা ভিন্ন ছিল। একটি বেদনাদায়ক, হৃদয়বিদারক মুহূর্ত ছিল। আমি তার সঙ্গে যখন বসেছিলাম, তার মুখে একটি অভ্যন্তরীণ অস্থিরতা দেখতে পেয়েছিলাম, যা তিনি লুকানোর চেষ্টা করছিল। তিনি আমায় কাঁপা গলায় বললেন, ‘দুই মাস আগেও এই খামার বাড়িতে ধর্মেন্দ্রের সঙ্গে ছিলাম।’

 

এরপর ধর্মেন্দ্রর শেষকৃত্য কেন এত তাড়াহুড়ো করা হয়েছিল এ বিষয়ে তিনি লেখেন, ‘এর কারণ হেমা মালিনী আমাকে মাতৃসুলভ সুরে বলেছিলেন। আসলে ধর্মেন্দ্র সারাজীবনে কখনও চাননি যে কেউ তাকে দুর্বল বা অসুস্থ দেখুক। এমনকী তিনি তার নিকটতম আত্মীয়দের কাছ থেকেও তার ব্যথা লুকিয়ে রাখতেন। একজন মানুষ মারা যাওয়ার পর, তাঁকে দাহ করার সিদ্ধান্ত পরিবারের। তাই আমরা কাউকে না জানিয়েই শেষকৃত্য সম্পন্ন করেছি।’

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের