মহারাষ্ট্রে প্রেমিকের মৃতদেহ বিয়ে করা তরুণীর বাবা-মা, ভাইকে খুনের অভিযোগে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পরিবারের পাপের প্রায়শ্চিত্ত করতে নান্দেড়ে প্রেমিকের মৃতদেহকে বিয়ে করে গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছেন ২১ বছরের তরুণী আঁচল মামিদ্বার। এবার ওই ঘটনায় প্রেমিক সক্ষম টেটকে (২০) খুনের অভিযোগে আঁচলের বাবা-মা ভাই সহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।  ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও এসসি/এসটি আইনের অধীনে খুন, বেআইনি সমাবেশ এবং দাঙ্গার অভিযোগ আনা হয়েছে। সোমবার মহারাষ্ট্রের এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, আঁচলের অভিযোগের ভিত্তিতে তাঁর বা গজানন মামিদ্বার, মা জয়শ্রী মামিদ্বার, দুই ভাই সাহিল ও হিমেশ মামিদ্বার,  সোমেশ সুভাষ, বেদান্ত অশোক কুন্দেকার, চেতন বালাজি মামিদ্বার-সহ আটজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ছয়জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজন পলাতক। তাদের ধরতে বিশেষ তল্লাশি অভিযান চলছে।

 সম্প্রতি সমাজমাধ্যমে এক ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে একটি খাটিয়ায় ফুল মালায় সাজানো এক তরুণের নিথর দেহ। আর সেই মৃতদেহের সঙ্গে যাবতীয় সামাজিক ও ধর্মীয় রীতি মেনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করছেন এক তরুণী। মৃতদেহকে ‘বিয়ে’ করার হৃদয়বিদারক দৃশ্য দেখে চমকে উঠেছেন সবাই। ভিডিওতে যে তরুণীকে দেখা যাচ্ছে সেই আঁচল মামিদিওয়ার এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমে মুখ খুলেছেন। শিহরে ওঠার মতো ঘটনা জানিয়েছেন।

কী ঘটেছিল আঁচলের জীবনে?

নান্দেড়ের বাসিন্দা আঁচল মামিদ্বার ভালবেসেছিলেন দলিত তরুণ সক্ষম টেটকে। একসঙ্গে সংসার পাতার স্বপ্ন দেখেছিলেন দুজনে। কিন্তু সেই পথে বাঁধা হয়ে দাঁড়ায় আঁচলের পরিবার। নিচু জাতের সক্ষমকে বিয়ে করুক মেয়ে চাননি তাঁরা। আঁচলের কথায়, ‘আমরা তিন বছর ধরে একসাথে ছিলাম। আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম। আমার ভাইয়েরা আমাকে আশ্বস্ত করেছিলেন যে তারা আমাদের বিয়ের আয়োজন করবে। কিন্তু তারা শেষ মুহূর্তে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। প্রথমে ভাল মানুষের মুখোশ পরে সক্ষমের সঙ্গে গভীরভাবে মিশেছে। তার পরে একদিন মুখোশ খুলে গেল। একদিন আমার বাবা সক্ষমকে বলেছিলেন যে তিনি যদি আমাকে বিয়ে করতে চান, তাহলে তাকে আমাদের ধর্ম, হিন্দু ধর্মে আসতে হবে। সক্ষম আমাকে বিয়ে করার জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল। কিন্তু আমি জানি না কী হয়েছিল?’

প্রেমিকের নৃশংস হত্যাকাণ্ডের জন্য পুলিশকে কাঠগড়ায় তুলেছেন আঁচল। তাঁর কথায়, ‘ যেদিন সক্ষম খুন হন, সেদিন সকাল ১১টার দিকে আমার ছোট ভাই আমাকে থানায় নিয়ে যায় এবং সক্ষমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করতে বলে। আমি তা প্রত্যাখ্যান করি। পুলিশ আমার ভাইকে বলে, ‘তুমি মানুষ হত্যা করার পর এখানে আসো। তোমার বোন যার সাথে জড়িত তাকে কেন সারা জীবনের জন্য সরিয়ে দিচ্ছো না? সঙ্গে সঙ্গে  আমার ভাই হিমেশ বলে, ‘ঠিক আছে, আমি সন্ধ্যার মধ্যে ওকে মেরে ফেলব এবং তোমার কাছে আসব।’ ওই দুই পুলিশ কর্মী হলেন ধীরাজ কোমলওয়ার ও মোহিত আসারওয়ার।

সক্ষমের হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁচল বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায়  সক্ষম তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। তখনই হিমেশ (আঁচলের ভাই) পায়ে পা বাঁধিয়ে সক্ষমের সঙ্গে ঝগড়া শুরু করে। সেই বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। বচসা চলাকালীন একটি টালি দিয়ে সক্ষমের মাথায় আঘাত করে হিমেশ। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়ে সক্ষম।’

 

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা