চুপিসাড়ে দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে শিকল দিয়ে বেঁধে রাখলেন প্রথম স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে যেমন কর্ম, তেমন ফল। প্রথম স্ত্রী থাকতেও চুপিসাড়ে দ্বিতীয় বিয়ে করেছিলেন স্বামী। আর তার ফলও পেলেন হাতেনাতে। শাস্তি হিসাবে গুণধর স্বামীকে শিকল বেঁধে বন্দি করে রেখেছেন প্রথম স্ত্রী ও তার পরিবারের সদস্যরা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা ঘটেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের এক গ্রামে। ছেলের মুক্তির আর্জি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন শিকলবন্দি যুবকের বাবা।

হাতিয়া থানার ওসি আনিছুর রহমান জানিয়েছেন, তিন বছর আগে জাহাজমারা ইউনিয়নের বাসিন্দা এক মহিলাকে বিয়ে করেছিলেন নির্যাতিত যুবক। বিয়েতে যৌতুক হিসাবে এক ভরি সোনার গয়না, এক লাখ টাকা এবং আসবাবপত্র দেওয়া হয় মেয়ের বাড়ির তরফে। কিন্তু বিয়ের ছয় মাস না যেতেই সংসারে শুরু হয় নানা অশান্তি। স্বামীর আচার-আচরণে সন্দেহ জাগে তাঁর। স্বামী অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়ান। এ নিয়ে সালিশ সভাও বসেছিল। কিন্তু কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত স্বামীর ভিটে ছেড়ে বাপের বাড়ি এসে থাকতে শুরু করেন ওই গৃহবধূ।

গত দুই বছর ধরে স্ত্রীর কোনও খোঁজখবর নেননি স্বামী। পরে জানা যায়, গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন ওই যুবক। ওই খবর পেয়েই প্রথম পক্ষের স্ত্রীর বাপের বাড়ির লোকজন যুবককে গত বৃহস্পতিবার ধরে এনে হাতে-পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে যুবকের বাবা গতকাল রবিবার রাতে প্রথম পক্ষের শ্বশুরবাড়িতে হাজির হয়ে ছেলের দুর্দশা নিজের চোখে দেখতে পান যুবকের বাবা। এর পরেই হাতিয়া থানায় অভিযোগ দায়ের করেন।  যদিও অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করেছেন হাতিয়া থানার ওসি।

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র