দিটওয়ারের চোখ রাঙানি অব্যাহত, চেন্নাইতে জারি রেড অ্যালার্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের কাছে ঘূর্ণিঝড় দিটওয়ার অবশিষ্ট অংশ এক গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই কারণে চেন্নাইতে লাল সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার মৌসম ভবন তিরুভাল্লুরের জন্যও রেড অ্যালার্ট জারি করেছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুসারে, চেন্নাই এবং তিরুভাল্লুরে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১২ ঘন্টার মধ্যে এই পরিস্থিতি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূল থেকে নিম্নচাপ কেন্দ্রের সর্বনিম্ন দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। এটি ধীরে ধীরে দক্ষিণ-পশ্চিম দিকে ফিরে যাওয়ার এবং পরবর্তী ১২ ঘন্টার মধ্যে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, বলে জানা গিয়েছে।

আগামী কয়েকদিনে চেন্নাইয়ে আবহাওয়ার বিশেষ উন্নতি হবে না বলেই মনে করা হচ্ছে। গোটা চেন্নাই জুড়েই ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি হয়েছে। ৩ ডিসেম্বর চেন্নাইয়ে আকাশ মেঘলা থাকবে এবং ভারী বৃষ্টিপাত হবে। দিনের বেলা তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ৪ ডিসেম্বর থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । একইরকম আবহাওয়া  ৫, ৬ এবং ৭ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। দিনের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে এবং রাতের তাপমাত্রা ২৫ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রির মধ্যে থাকবে।

ঘূর্ণিঝড় দিটওয়ার প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে, সোমবার গভীর রাতে জেলা কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা ঘোষণা করার পর, চেন্নাই, তিরুভাল্লুর এবং কাঞ্চিপুরমের স্কুল ও কলেজ ২ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া স্থানীয়দের সতর্ক থাকতে, অপ্রয়োজনে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। প্রস্তুত রয়েছে দুর্যোগ মোকাবিলা দফতর।

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ ফুটবলের রাজপুত্র ইয়ামাল

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা