করোনা বিধি ভঙ্গ, দিলীপের প্রচার আটকাল পুলিশ

কলকাতা পুরসভা কিংবা রাজ্যের চার পুরনিগমের ভোটপ্রচারে করোনা বিধি মানা বাধ্যতামূলক

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভা কিংবা রাজ্যের চার পুরনিগমের ভোটপ্রচারে করোনা বিধি মানা বাধ্যতামূলক। রাজ্য নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে জারি রয়েছে কড়া নির্দেশিকা। কিন্তু তাতে থোড়াই কেয়ার। করোনা বিধি মেনে কখনও আসানসোল আবার কখনও চন্দননগরে প্রচার করছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। কমিশনের নির্দেশকে থোড়াই কেয়ার করে নিজের মেজাজেই করোনা বিধি না মেনেই প্রচার চালাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। শনিবার বিধাননগরের ২০ নম্বর ওয়ার্ডের প্রচারে গিয়েও সেই কাজ করায় পুলিশের কাছে বাধা পেলেন দিলীপ ঘোষ।

শনিবার সকালে বিধাননগর পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করতে যান দিলীপ ঘোষ। অভিযোগ, তাঁকে প্রচারে বাধা দেয় পুলিশ। তাতেই পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দিলীপ ঘোষ। শেষে আর প্রচার করা হয় নি বিজেপি নেতার। পুলিশ সূত্রে জানানো হয়েছে, কমিশনের নির্দেশ অনুযায়ী ৫ জনের বেশি কর্মী বা সমর্থক নিয়ে প্রচার করতে পারবে না কোনও প্রার্থী। যা লঙ্ঘন করেছেন দিলীপ ঘোষ। তাই তাঁকে আটকানো হয়েছে।

যদিও পুলিশের বিরুদ্ধে তোপ দেগেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ‘প্রচার করতে না দিলে ভোট করছেন কেন?’ পাল্টা দিলীপ ঘোষকে তোপ দেগেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন, ‘ত্রিপুরায় ভোটের আগে কি হয়েছিল, তা ভাবা উচিত। নজর ঘোরাতে এখন নাটক করছেন দিলীপ ঘোষ।’ আগামী ১২ ফেব্রুয়ারি বিধাননগর পুরসভায় ভোট।

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক