যারা জিরো হয়ে গেছে তারা এবার বাহানা খুঁজছে, বিজেপি প্রসঙ্গে মন্তব্য ফিরহাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: যারা জিরো হয়ে গেছে তারা এবার বাহানা খুঁজছে। জানে ওরা হেরে যাবে। দিল্লির বসরা টিকি টেনে ধরবে। তাই বাহানা খুঁজছে এখন। ২০২১ এ ওরা প্রত্যাখ্যান হয়েছে এবং ২০২৬ এ আবার ওরা প্রত্যাখ্যান হবে বাংলার মানুষের কাছে। সোমবার হাওড়া ওয়ার রুমে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দল বিজেপি প্রসঙ্গে এমনই মন্তব্য করেন ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি বলেন,একমাত্র তৃণমূল কংগ্রেস মানুষের জন্য ভোট অধিকার রক্ষার লড়াই লড়ছে। মৃত ভোটার নয়, ফলস ভোটার নয়, বাংলার মানুষের ভোট দেওয়ার অধিকার আছে। সে ভোট দেবে। এসআইআর এর নাম করে বাংলার মানুষের ভোট কাটা চলবে না। তৃণমূলকে সরানোর জন্য সিপিএম বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তারা নিজেদের ভোট কমিয়ে বিজেপিকে ভোট দিচ্ছে।

কিন্তু বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস এবং দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা করে। তাই বাংলার মানুষের ভোট রক্ষার লড়াই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Bandopadhay) নেতৃত্বে লড়ছি। এবং লড়বো। বাংলার একজনও প্রকৃত ভোটারের নাম বাদ দিতে দেব না। ফিরহাদ হাকিম বলেন, আমরা দিন রাত এক করে ভোট রক্ষার জন্য ঘুরছি। প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায়। ফর্ম যাতে ঠিকঠাক সবাই পায়। ফর্ম পূরণ যাতে ঠিকঠাক হয়। ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেক তৃণমূল কর্মীকে।

বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার নির্বাচন কমিশনকে হরণ করতে দেব না। শুভেন্দুর ভুয়ো ভোটার মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন, নাচতে না জানলে উঠোন বাঁকা। এরা জানে যে এরা হেরে বসে গেছে। বাংলার মানুষ এদের প্রত্যাখ্যান করেছেন। এর আগে ২০২১ এও প্রত্যাখ্যান করেছে। আগামী ২০২৬ এও প্রত্যাখ্যান করবে। তাই এখন থেকে বাহানা খুঁজছে। নাহলে দিল্লির বসরা টিকি টেনে ধরবে। তাই এখন থেকে ওরা বাহানা খুঁজছে।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে