Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সংসদের চিৎকার-চেঁচামেচিতে আজকাল কানে কম শুনছি’, বিস্ফোরক দাবি জয়া বচ্চনের

সংসদের চিৎকার চেঁচামেচিতে শ্রবণশক্তি কমে গিয়েছেন জয়া বচ্চনের। হ্যাঁ, সম্প্রতি 'উই দ্য ওম্যান' ইভেন্টে এমনটাই দাবি করলেন সমাজবাদী সংসদ তথা প্রবীণ অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সংসদের চিৎকার চেঁচামেচিতে শ্রবণশক্তি কমে গিয়েছেন জয়া বচ্চনের। হ্যাঁ, সম্প্রতি ‘উই দ্য ওম্যান’ ইভেন্টে এমনটাই দাবি করলেন সমাজবাদী সংসদ তথা প্রবীণ অভিনেত্রী। যেখানে তিনি মুম্বই পাপারাৎজিদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছিলেন। সে যাই হোক, অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যথেষ্ঠ সক্রিয় জয়া বচ্চন। নিয়মিত সংসদে উপস্থিত হন এবং গুরুতর বিষয় নিয়ে বক্তব্য রাখেন। আর সংসদে এমন চিৎকার চেঁচামেচিতেই নাকি তাঁর কানের বারোটা বেজেছে। এখন তাঁর কানে শুনতে সমস্যা হয়।

আসলে উই দ্য ওম্যান-এর সাক্ষাৎকারে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হলে অভিনেত্রী সঞ্চালিকা র সেই কথা কেটে বলেন, “জোরে বলুন। আমার শ্রবণশক্তি কমে গিয়েছে। কারণ আমাকে সংসদে এত চিৎকার শুনতে হচ্ছে। তবে ধন্যবাদ, তাতে আমার মস্তিষ্কের ক্ষতি হয়নি।” তবে এই বিষয়টি প্রকাশ্যে এনে তিনি বিরোধীদের কটাক্ষ করলেন কিনা, তা স্পষ্ট নয়! জয়া প্রায়ই সংসদে খোলাখুলিভাবে নিজের মনের কথা বলেন।

এর আগে সংসদে তাঁকে কেউ ‘মিসেস জয়া অমিতাভ বচ্চন” বলে সম্বোধন করলে তিনি রাগ প্রকাশ করেছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। প্রতিক্রিয়ায় অভিষেকের মা জানিয়েছিলেন, ‘আপনি আমার অনেক দিনের বন্ধু। বছরের পর বছর ধরে আপনি আমাকে জয়াজি বলে ডাকছেন। এখন যেহেতু আপনি বিরোধী দলে আছেন, আপনি আমাকে জয়া অমিতাভ বচ্চন বলে ডাকছেন। কেবল জয়া বচ্চন বললেই যথেষ্ট হত।’

সম্প্রতি পাপারাজ্জি সংস্কৃতির উপর অসন্তোষ প্রকাশ করে জয়া বলে ছিলেন, “আমি মিডিয়ার একজন পণ্য, কিন্তু পাপারাজ্জিদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। এরা কারা? এরা কি দেশের প্রতিনিধিত্ব করার জন্য প্রশিক্ষিত? যারা নোংরা প্যান্ট পরে এবং মোবাইল ফোন বহন করে ঘুরে বেড়ায় তারা মনে করে যে কেবল মোবাইল ফোন থাকলেই তারা যে কারো ছবি তুলতে পারে এবং যা খুশি বলতে পারে।” জয়ার এই মন্তব্য ব্যাপক আলোড়ন তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। জয়াকে পরবর্তীতে দেখা যাবে ‘দিল কা দরওয়াজা খুল না ডার্লিং’ ছবিতে।

ঠাকুর বড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা ঠাকুর

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল