এই মুহূর্তে

বাড়িতে প্রেশার কুকারে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো মটন রেজালা

নিজস্ব প্রতিনিধি: চিকেন রেজালা খেয়ে অরুচি ভাবছেন অন্য কি বানানো যায়। বাড়িতেই  প্রেসার কুকারে বানাতে পারেন রেস্তরার মতো মাটন রেজালা। একেবারেই কঠিন কাজ নয়। কিছু পদ্ধতি মানলেই হবে দুর্দান্ত টেস্ট।  কীভাবে বানাবেন রইল  রেসিপি।

উপকরণ:

খাসির মাংস ৬০০ গ্রাম

মাঝারি পেঁয়াজ ৩টি

৩-৪ টি আদা টুকরো

১০-১৫টি কোয়া রসুন

 কাঁচালঙ্কা ৫টি

কাজুবাদাম ১০টি

চামচ ঘি ২ টেবিল

তেল

গোলমরিচের দানা (১৫টি মতো)

 লবঙ্গ ৫টি

ছোট এলাচ ৩টি

 বড় এলাচ ১টি

জয়িত্রীর টুকরো (অর্ধেক)

  দারচিনির টুকরো ৩টি

 শুকনো লঙ্কা ৪টি

১০০ গ্রাম দই

 নুন

 চিনি

৩৫০ মিলি লিটার জল

কেওড়ার জল আধ টেবিল চামচ

পদ্ধতি

 প্রথমে মাংসের টুকরো ধুয়ে জল ঝড়িয়ে ১ চা চামচ নুন মাখিয়ে  রাখুন। এবার পেঁয়াজের খোসা ছাড়িয়ে  তা সেদ্ধ করে নিন। তারপর নরম হওয়া পেঁয়াজের সঙ্গে  আদা, রসুন, কাঁচালঙ্কা, কাজু দিয়ে পেস্ট করে নিন। এবার  প্রেশার কুকার  গরম করে তাতে তাতে ঘি এবং সাদা তেল গরম করে গোটা গরমমশলা, গোলমরিচ এবং জয়িত্রী ফোড়ন  দিন। অল্প নাড়াচাড়া করে তাতে দিয়ে দিন বেটে রাখা পেঁয়াজ-আদা-রসুন-লঙ্কা ও কাজুর মিশ্রণ। ভাল ভাবে  কষিয়ে  নুন মাখানো মাংসের টুকরোগুলো  কষাতে থাকুন। তারপর  দিন ফেটানো  দই ও ১ চা চামচ নুন।  এবার মাংসের  তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করুন। তেল ছাড়লে যোগ করুন ৩৫০ মিলিলিটার জল। দিন অল্প চিনি চিনি, শুকনোলঙ্কা এবং কেওড়ার। কুকারে মাঝারি আঁচে ৬টি সিটি দিলেই রেডি রেস্তরাঁর মতো মটন রেজালা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অল্প মিষ্টি খেতে পছন্দ করেন? বাড়িতে বানান লাউ ও ছানার হালুয়া

গরম লুচির সঙ্গে আলুর দম বা আলু চচ্চড়ি নয় পাতে রাখুন আলুর কোর্মা, জেনে নিন রেসিপি

বিশ্ব নারী দিবসে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর মতো চিকেন চিজ বার্স্ট পিৎজা

ভাত বা রুটির সঙ্গে খেতে পারবেন, সহজে বানিয়ে নিন গাজর-মুলোর আচার

মিষ্টি নয়, এবার পাতে পড়ুক নোনতা, বানিয়ে ফেলুন সুস্বাদু ‘ফিশ ডোনাট’

সন্ধ্যায় চায়ের আড্ডায় রাখুন পুঁইপাতার বেগুনি, কীভাবে বানাবেন রইল রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ