ডার্বির জোয়ারে ভাসছে দুই প্রধানের সমর্থকরা

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই ফতোরদা স্টেডিয়ামে শুরু হবে মহারণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই ফতোরদা স্টেডিয়ামে শুরু হবে মহারণ। মরশুমের দ্বিতীয় ডার্বিতে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গল। প্রথম ডার্বিতে ৩-০ ব্যবধানে হারতে হয়েছিল লাল-হলুদকে। গত মরশুমেও দু’টি ডার্বিতে পরাজয়ের মুখ দেখেছিল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটিকে। আইএসএলের মঞ্চে এখনও পর্যন্ত ডার্বি জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। তাই শনিবাসরীয় দ্বৈরথে তার বদলা নিতে মরিয়া হয়ে রয়েছে রফিক, আদিল, পেরোসেভিচরা। 

সূদূর গোয়ার মাটিতে হলেও ডার্বির উত্তাপ একবিন্দুও কমে যায়নি। দুই দলের সমর্থকদেপর মধ্যে এই হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে উঠেছে। পাড়ার ক্লাব থেকে শুরু করে অলি-গলি সমস্ত জায়গায় সেজে উঠেছে সবুজ-মেরুন এবং লাল-হলুদ পতাকায়। মাঘ মাসের প্রবল ঠাণ্ডাকে উপেক্ষা করেই ডার্বির জোয়ারে ভেসেছে আপামর ফুটবল সমর্থকরা। সামনে থেকে না পারলেও, টিভির সামনে বসে প্রিয় দলের জন্য গলা ফাটাতে মরিয়া হয়ে রয়েছেন তারা।

মেগা ডার্বিতে নামার আগে প্রতিপক্ষ এটিকে মোহনবাগানের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে লাল-হলুদ। পয়েন্ট টেবিলে একেবারে নিচের দিকে অবস্থান করছে ইস্টবেঙ্গল। শুধু তাই নয় সব দিক থেকে বিচার করলেই মশাল বাহিনীর থেকে অনেকটাই এগিয়ে রয়েছে সবুজ মেরুণ ব্রিগেড।

কিন্তু ডার্বি ম্যাচে কোন হিসেব নিকেশ কিংবা পরিসংখ্যান কাজ করে না। এই ধরনের ম্যাচ স্নায়ুচাপ হলো আসল বিষয়। যে দলের ফুটবলাররা এই চাপকে নিয়ন্ত্রণে রাখতে পেরে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারবে, সেই দলই জয়ের মুখ দেখবে। অতীতেও বহুবার এমনটা দেখা গিয়েছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার