বেশি রুটি-সবজি নয়! তামান্নার মতো ফিগার পেতে হলে খাবারে কী কী যোগ রাখবেন?

কিন্তু জানেন কী, দুপুরে ভারী খাবার খাওয়া একেবারেই উচিত নয়! জানালেন অভিনেত্রী তামান্না ভাটিয়ার ফিটনেস প্রশিক্ষক সিদ্ধার্থ সিংহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকেই মনে করেন দুপুরে ভরপেট খাবার খাওয়া ভীষণ উপকারী। তাই লাঞ্চ করা প্রত্যেকের জীবনের দৈনন্দিন রুটিন। কেউ দুপুরে রুটি-সবজি খেতে ভালোবাসেন আবার কেউ অল্প পরিমাণ ভাতেই সন্তুষ্ট। কিন্তু জানেন কী, দুপুরে ভারী খাবার খাওয়া একেবারেই উচিত নয়! জানালেন অভিনেত্রী তামান্না ভাটিয়ার ফিটনেস প্রশিক্ষক সিদ্ধার্থ সিংহ। যদি এই সেলিব্রিটির মতো নিজেকে ফিট রাখতে চান, তাহলে অবশ্যই তাঁর ফিটনেস প্রশিক্ষকের দেওয়া টিপস আপনাকে শুনতেই হবে। অভিনয় জগতের ‘মিল্কি বিউটি’ নামে খ্যাত তামান্না। তাঁর সৌন্দর্য, ফিটনেসে ভিরমি খায় সকলে। অনেক মেয়েরাও তাঁর মতো ফিগার বানাতে চান। তাই তাঁর মতো হতে হলে কিছু টিপস মানা অত্যন্ত প্রয়োজন।

সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি উল্লেখ করেছেন, বেশিরভাগ ভারতীয় খাবারে প্রোটিন, ফাইবার থাকে ঠিকই, কিন্তু শরীরকে শক্তিশালী রাখে এমন প্রয়োজনীয় পুষ্টি এতে থাকে না। এগুলোতে বেশি কার্বোহাইড্রেট থাকে। ভারতীয়রা সাধারণত দুপুর এবং রাতে রুটি খেতেই বেশি পছন্দ করেন। কিন্তু সিদ্ধার্থ সিংহ বলেছেন, রুটি ভারতের প্রধান খাবার হলেও, এটি অতিরিক্ত খাওয়া রক্তে শর্করার মাত্রা কমাতে পারে। ওজন নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলতে পারে। তাই রুটি বেশি খাওয়া ঠিক নয়। দিনে একটি বা দুটি রুটি খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আর সবজি কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়িয়ে দেয়। বিশেষত তিনি আলু জাতীয় খাবার এড়িয়ে চলতে বলেছেন।

তিনি বলেন, কাঁচা সবজিযুক্ত খাবার বেশি করে খান। পারলে খাবারে স্যালাড যুক্ত করুন। এই সংযোজন আপনাকে হজমে সাহায্য করবে। দীর্ঘ সময়ের জন্য ক্ষুধা নিবারণ করে এবং অপ্রয়োজনীয় ক্যালোরি যোগ না করে ভিটামিন যুক্ত করবে। এছাড়া তিনি টক দই, উচ্চ-প্রোটিন সংযোজন বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। যা শরীর প্রোটিন যোগ করবে, সেক্ষেত্রে পনিরও খেতে পারেন। তাই নিজেকে ফিট রাখতে সেলিব্রিটি প্রশিক্ষকের পরামর্শগুলি মেনে চলতে পারেন। তবে শরীরচর্চা ভুললেও চলবে না।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের