তৃণমূলের প্রশ্নবাণে জর্জরিত কেন্দ্র, সংসদে চাপে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: সংসদে তৃণমূলের প্রশ্নবাণ। অধিবেশনের প্রথম তিন দিনে ৯৮টি প্রশ্ন করেছেন তৃণমূলের সাংসদরা। রাজ্যসভায় তিন দিনে ৪২টি প্রশ্ন করেছে ঘাসফুল শিবির। লোকসভায় করা হয় মোট ৫৬টি প্রশ্ন।  বাংলাকে বঞ্চনা থেকে শুরু করে কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন জোড়াফুলের সাংসদরা। সরব হয়েছেন রাজ্যের বকেয়া মেটানোর দাবিতেও। দিল্লিতে পোস্টার ফ্লেক্স নিয়ে মিছিল বের করেছেন তৃণমূল সাংসদরা। বিজয় চক থেকে মকরদ্বার পর্যন্ত মিছিল করছেন তাঁরা। তাঁদের দাবি, রাজ্যের প্রায় দুই লক্ষ কোটি বকেয়া দিতে হবে।

বুধবার দিল্লিতে বিক্ষোভ স্লোগানে সামিল হয়েছিলেন তৃণমূল সাংসদরা। বৃহস্পতিবারও সরব হয়েছেন তাঁরা। শীতকালীন অধিবেশনের শুরু থেকেই এবার বারবার নানা প্রশ্নবাণে বিদ্ধ করছেন কেন্দ্রকে। মুখ্যমন্ত্রী বাংলার বিভিন্ন স্থানে সভা করতে গিয়ে ক্ষোভ উগড়ে দেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, কেন্দ্রীয় প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হচ্ছে বাংলা। একশো দিনের প্রকল্পই হোক বা পথশ্রী‘র টাকা, কেন্দ্রের যেন চোখের বালি পশ্চিমবঙ্গ। বহুদিন ফরাক্কায় ড্রেজিং হয় না, তার ফলে বর্ষাকালে বন্যা হয়। কোটি কোটি টাকা বাকি থাকলেও এই নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামায় না কেন্দ্রীয় সরকার। সেসব নিয়ে বৃহস্পতিবার সরব হন ঘাসফুলের সাংসদরা। 

সোমবার থেকে শুরু হয়েছে সংসদে শীতকালীন অধিবেশন। প্রথম দিনেই বিরোধীদের হট্টোগোলে মুলতুবি হয়ে গিয়েছিল অধিবেশন। বুধবার অধিবেশন শুরুর আগে বাংলার উপর কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এনে সংসদের বাইরে গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় তৃণমূল। অভিযোগ, বারবার বাংলা কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছে। হাতে প্ল্যাকার্ড নিয়ে শতাব্দি রায়, কাকলি ঘোষদস্তিদার‌, জুন মালিয়া সহ তৃণমূলের সংসদরা বিক্ষোভ দেখান।

গত মঙ্গলবার নবান্ন থেকে ১৫ বছরের উন্নয়নের পাঁচালি প্রকাশ করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলাকে বঞ্চনা করার অভিযোগ এনে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছিলেন। তারপর থেকেই দলীয় নেত্রীর পদাঙ্ক অনুসরণ করেছেন তৃণমূল সাংসদরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের