চাপ কমাক রাজ্য, সাহায্য করুক, BLO দের প্রতি সহানুভূতিশীল শীর্ষ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় SIR শুরু হওয়ার আগে থেকেই বিএলও’রা কাজের চাপ নিয়ে অভিযোগ করছেন। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালু হওয়ার পর দিনে দিনে তা বৃদ্ধি পেয়েছে। বিএলওদের অভিযোগ, কমিশন তাঁদের ওপরেই প্রায় সমস্ত দায় চাপিয়ে দিচ্ছে। এদিকে সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে SIR ফর্ম ডিজিটাইজেশন নিয়ে। অনেক বিএলও রয়েছেন যাঁরা প্রৌঢ়। তাঁদের পক্ষে কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কম্পিউটারে ফর্ম ডিজিটাইজ করা সম্ভব হচ্ছে না। দেশের রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে ১২ জায়গায় চলছে এসআইআর। অধিকাংশ জায়গাতেই এই একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। একাধিক জায়গায় কাজের চাপে বিএলও’র আত্মহত্যার খবরও সামনে আসছে। এবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতেও এই অভিযোগ মান্যতা পেল। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এসআইআর মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি সব শুনে একথা মেনে নেন, এসআইআর-এর কাজ করতে গিয়ে BLO-দের একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের পর্যবেক্ষণ যদি বিএলওদের অতিরিক্ত কাজের চাপ থাকে, তাহলে রাজ্য সরকারের কর্তব্য তাঁদের সাহায্য করা। এই নিয়ে কথা বলে অতিরিক্ত কর্মী নিয়োগ করতে পারে রাজ্যগুলো। আদালত জানিয়েছে, এর ফলে বিএলওদের কাজের সময়ও কমবে, পাশাপাশি কাজও কিছুটা হালকা হবে। আদালতের আরও পর্যবেক্ষণ যে, যদি কিছু নির্দিষ্ট কারণ দর্শিয়ে কোনও বিএলও দায়িত্ব থেকে অব্যাহতি চান, তাহলে রাজ্য সরকারের কাছে আবেদন জানাতে পারবেন। রাজ্য সরকার সেই কারণ যাচাই করে দেখবে, তারপর তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি ওই বিএলওকে অব্যাহতি দেওয়া হয়, তাহলে তাঁর জায়গায় রাজ্যকে অবশ্যই বিকল্প কর্মী নিয়োগ করতে হবে।

আদালতের জোড়ালো বক্তব্য, বিকল্প কর্মীব্যবস্থা না করে রাজ্য যেন এই সিদ্ধান্ত আগে থেকে না নেয়। কারণ কিছু আইনগত বাধ্যবাধকতা রয়েছে। এসআইআরের কাজের জন্য রাজ্যকে নির্বাচন কমিশনের কাছে যথেষ্ট লোকবল নিশ্চিত করতেই হবে। একাধিক জায়গায় কাজের চাপের কারণে বিএলওদের আত্মহত্যার অভিযোগ উঠেছে। পরিবারের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এদিনের শুনানিতে এই বিষয় নিয়েও কথা হয়। বেঞ্চের বক্তব্য এ ধরনের ক্ষতিপূরণের জন্য আবেদন পরবর্তী পর্যায়ে দাখিল করা যাবে।

ত্বিশা শর্মার রহস্য মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট, সোমবারে শুনানি

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকতে পঞ্জাবের চাই ১৯৭ রান

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক