Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১০০ দিনের বকেয়ার দাবিতে সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি সপ্তাহ থেকে শুরু হয়েছে সংসদে শীতকালীন অধিবেশন। একাধিক বিষয় নিয়ে সংসদে সুর চড়িয়েছে তৃণমূল। ১০০ দিনের বকেয়া নিয়ে শুক্রবার বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। ৫২ হাজার কোটি টাকা দেওয়ার দাবি নিয়ে সংসদের মকরদ্বারের সামনে একযোগে বিক্ষোভ দেখান সাংসদরা।

বিক্ষোভ প্রদর্শন করেছেন,  ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, শতাব্দী রায়, সৌগত রায়, মহুয়া মৈত্র-সহ তৃণমূলের সব সাংসদরাই। এদিন তাঁদের গলায় শোনা গিয়েছে স্লোগান। বাংলার প্রাপ্য বকেয়া কেন মিটিয়ে দেওয়া হচ্ছে না? এদিন বর্ষীয়ান সাংসদ সৌগত রায় জানিয়েছেন, বাংলার সঙ্গে বঞ্চনা করছে কেন্দ্র। বাংলার মানুষকে শুকিয়ে মারতে চাইছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের ১০০ দিনের বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। দোলা সেন প্রশ্ন তুলেছেন, ৬৪ বার অ্যাকশন টেকেন রিপোর্ট দিল্লিতে পাঠানোর পরেও টাকা দিতে চাইছে না কেন্দ্র।

সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বিক্ষোভের সেই ভিডিও শেয়ার করে লিখেছে, কেন্দ্রীয় সরকার শত্রুতা এবং আর্থিক প্রতিহিংসার প্রতিটি সীমা অতিক্রম করেছে। বাংলার জনগণের বিপুল পরিমাণ টাকা পাওনা রয়েছে। সেই টাকা আটকে রেখে শাস্তি দিতে চাইছে কেন্দ্র। দিল্লির সাম্রাজ্যবাদী ঔদ্ধত্যের সামনে মাথা নত করতে অস্বীকার করায় বাংলাকে শাস্তি দেওয়া হচ্ছে।  মনরেগার টাকা, আবাস যোজনার টাকা, জল জীবন মিশনের টাকা আটকে রাখা হচ্ছে। প্রতিহিংসাপরায়ণ সরকার রাজনৈতিক প্রতিশোধ নিতে রাজ্যকে অনাহারে রাখছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই বাংলার রাস্তা থেকে সংসদ চত্বর পর্যন্ত পৌঁছেছে। বাংলার ন্যায্য পাওনা লুট করতে দেওয়া হবে না।

 

 

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি