তালসারিতে ৫০ কুইন্টালের ‘সমুদ্রদানব’ জল থেকে উঠে আসতেই উৎসুক জনতার ঢল

Share:

নিজস্ব প্রতিনিধি,তালসারি: ওড়িশার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের তালসারি সমুদ্রতটে বৃহস্পতিবার গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে তৈরি হয় চাঞ্চল্য। সমুদ্রের ঢেউ ভেঙে তীরে উঠে আসে এক বিশাল হাঙ্গর(Shark)।দৈর্ঘ্যে প্রায় ৩০ ফুট এবং ওজনে ৫০ কুইন্টালেরও বেশি। এমন দৈত্যাকার হাঙ্গর তালসারী অঞ্চলে এর আগে প্রায় দেখা যায়নি বলেই জানাচ্ছেন স্থানীয়রা।মৎস্যজীবীদের কথায়, পাঁচ জন জেলে ভুটুভুটি নিয়ে উপকূল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে মাছ ধরতে গেলে জালে আটকে যায় এই বিশাল ‘সমুদ্রদানব’। প্রথমে দূর থেকেই তাঁরা বোঝেন কিছু একটা অস্বাভাবিক ও বিপজ্জনক জালে ধরা পড়েছে। পরে হাঙ্গরটিকে জালে তুলতেই তাঁরা অবাক—ওজন এতই বেশি যে নৌকায় ও জালে ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ে।তীরে টানার চেষ্টা শুরু হয়। কিন্তু বিপুল ওজনের কারণে ভুটুভুটিতে বেঁধে উপকূলে আনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।

খবর পেয়ে শতাধিক স্থানীয় মানুষ ঘটনাস্থলে এসে টানাটানি শুরু করেন। একসঙ্গে বহু হাত লাগিয়েও হাঙ্গরটিকে বালিয়াড়িতে তোলা যাচ্ছিল না। শেষ পর্যন্ত রাতের জোয়ার চড়তেই ঢেউয়ের সাহায্যে তীরে উঠে আসে দৈত্যাকার মাছটি।শুক্রবার ভোর হতেই তালসারির সৈকতে(Talshari Sea Beach) উপচে পড়ে ভিড়। পর্যটক ও স্থানীয়রা ছুটে এসে মোবাইলে ছবি, ভিডিও তুলতে শুরু করেন। এত বড় হাঙ্গর সামনে দেখে অনেকেই হতবাক, কেউ আবার ভয়ে-শিউরে ওঠেন। মুহূর্তে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে দৃশ্যটি।পরে বনদফতরের(Forest Department) আধিকারিকরা পৌঁছে হাঙ্গরটির প্রাথমিক পরীক্ষা শুরু করেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এটি সম্ভবত অত্যন্ত বিরল প্রজাতির হাঙ্গর, যাদের সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। কী কারণে এটি উপকূলের এত কাছে চলে এল এবং কীভাবে জালে আটকে পড়ল,তা খতিয়ে দেখা হচ্ছে।তালসারির সমুদ্রতট এখন উত্তেজনার কেন্দ্রবিন্দু। পর্যটকদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসনও।প্রকৃতির এই বিরল দৃশ্য—যা বহু বছর ধরে মনে রাখবে তালসারির উপকূলবাসী।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে