আসমানী বিকিনিতে মৎস্যকন্যা ঋতাভরী, সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন বাঙালির প্রাণের ললিতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ঋতাভরী চক্রবর্তীর সৌন্দর্য নিয়ে নতুন করে বলার কিছু থাকে না। সোশ্যাল মিডিয়াতে তিনি যথেষ্ট সক্রিয়। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি অনেক কিছুই ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। ‘ওগো বধূ সুন্দরী‘র ললিতা চরিত্র দিয়ে বিনোদন জগতে কেরিয়ারের সূচনা হয়েছিল। বলা যায়, ঋতাভরী আজও বাঙালি ঘরের বৈঠকখানার প্রিয় ললিতা হিসেবেই জনমানসে রয়ে গিয়েছেন। ওগো বধূ সুন্দরী‘র পর তিনি বেশ কিছু সিনেমায় কাজ করেছেন,  কিন্তু ললিতাকে যেন মানুষ ভুলতে পারেননি।

সম্প্রতি ঋতাভরী সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন কিছু ঝলক। তা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। জাঁকিয়ে না পড়লেও শীত পড়েছে বেশ, তার মধ্যেই উষ্ণতা ছড়াচ্ছেন ঋতাভরী। সুইমিংপুলে আসমানী রঙা বিকিনি‘তে নজর কেড়েছেন অভিনেত্রী। পুলের ধার দিয়ে দাঁড়িয়ে দিয়েছেন সেনসেশনাল পোজ।

পোস্টের ক্যাপশনে ঋতাভরী লিখেছেন, ‘তোমাদের জলপরী‘। তা তিনি তো সত্যিই জলপরী। সমুদ্র বা জলের প্রতি ঋতাভরীর যে এক অদ্ভুত রকমের ভালবাসা রয়েছে তা একাধিকবার ঋতাভরী জানিয়েছেন আগেই। তাই তিনি জলপরী হবেন না তো কে হবেন! নায়িকার এই বোল্ড লুক সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। কেউ তাঁকে সম্বোধন করেছেন অ্যাকোয়া প্রিন্সেস নামে, কেউ আবার লিখেছেন জলপরী।

 

তবে সোশ্যাল মিডিয়ায় সকলেই যে ইতিবাচক মনোভাব নিয়ে চলাফেরা করেন তা তো নয়। কেউ কেউ আবার বিদ্রুপও করেছেন। একজন তো তাঁকে কটাক্ষ করেছেন সানি লিওনের সঙ্গে তুলনা টেনে। কিন্তু ট্রোল্ড হয়েও নিজের শর্তে বাঁচতে চান বাঙালির প্রাণের ললিতা।

ইন্ডিয়ান হোক বা ওয়েস্টার্ন, সব ধরনের পোশাকেই যে তিনি নিজেকে সুন্দর ও সাবলীল মনে করেন তা বারবার স্পষ্ট হয়ে গিয়েছে। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি‘ ছবিতে শবরী চরিত্রে অভিনয় করে তিনি সিনেপ্রেমীদের মন জয় করেছিলেন। এই ছবি সমাজের তথাকথিত সংস্কারকে ভেঙেচুরে এক মহিলা পুরোহিতের লড়াইকে কুর্নিশ জানিয়েছিল। 

শোনা যাচ্ছে,  খুব তাড়াতাড়ি ঋতাভরী এবং তাঁর প্রেমিক সুমিত আরোরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ বাগদান সেরেছেন এই জুটি।

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান