কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালীপুজোর রাতে উৎসবের আনন্দের পাশাপাশি শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর ছিল কলকাতা পুলিশ। নিষিদ্ধ বাজি ফাটানো, বিশৃঙ্খল আচরণ এবং বেআইনি মদের কারবারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। পুলিশের এই বিশেষ নজরদারিতে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি ও বেআইনি মদ।  

পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, কালীপুজোর দিন শহরে মোট ৩৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন ৯৫ জন। অন্যদিকে, বিশৃঙ্খল আচরণের অভিযোগে পুলিশের জালে পড়েছেন ২৪৬ জন। শুধু গ্রেফতারিই নয়, অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পরিসংখ্যান বলছে, মোট ১৩১.১ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার হয়েছে। পাশাপাশি বেআইনি মদের বিরুদ্ধেও অভিযান চালিয়ে ৬ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

উল্লেখ্য, উৎসবের রাতে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিভিন্ন এলাকায় পুলিশকর্মীদের মোতায়েন করার পাশাপাশি নিয়মভঙ্গকারীদের উপরেও নজর রাখছিল প্রসাশন। সেই অভিযানেই ধরা পড়ে এত সংখ্যক অভিযুক্ত। কালীপুজোর রাতে পুলিশের এই পরিসংখ্যান শহরে নিষিদ্ধ বাজি ও বিশৃঙ্খলা রুখতে প্রশাসনের তৎপরতারই ছবি তুলে ধরেছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক