২৪ লক্ষ টাকার ডিম চুরি করে গিলে ফেলল যুবক, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ সোনার ডিম গিয়েছে চুরি!‌ শুনতে অবাক লাগলেও বিষয়টি ঠিক তেমনই। সম্প্রতি নিউজিল্যান্ডে একটি চুরির ঘটনা ঘটে। আর তা নিয়ে জোর আলোড়ন পড়ে যায়। কারণ ওই চোর একটি বহুমূল্য হীরকখচিত লকেট চুরি করে বলে অভিযোগ। শুধু তাই নয়, বহুমূল্য হীরকখচিত লকেট চুরি করেই সেটি গিলে ফেলে ওই চোর। যদিও বহু সাধ্য–সাধনা করে ওই বহুমূল্য হীরকখচিত লকেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার এই তথ্য সামনে আসতেই ঢি ঢি পড়ে যায়। কারণ এই বহুমূল্য হীরকখচিত লকেট উদ্ধার করতে পুলিশকে চিকিৎসকদের সাহায্য নিতে হয়।

এদিকে এই বহুমূল্য হীরকখচিত লকেট একটি সোনার ডিমের মতো দেখতে। যে ডিমের পেটের মধ্যে রয়েছে ১৮ ক্যারেট সোনার একটি ছোট্ট অক্টোপাস। আর পেনডেন্টটিতে আছে ৬০টি সাদা হিরে ও ১৫টি নীলা। ব্ল্যাক ডায়মন্ড খচিত মিনিয়েচার অক্টোপাসটির শুঁড়েও আছে সাদা হিরে। আর জেমস বন্ডের সিনেমা ‘অক্টোপুসি’ থেকে অনুপ্রাণিত হয়ে বহুমূল্য হীরকখচিত লকেট তৈরি হয়েছিল। তাই তার নাম ‘অক্টোপুসি এগ।’ ৩২ বছরের ওই চোরকে অকল্যান্ডের কেন্দ্রস্থলে অবস্থিত প্যারট্রিজ জুয়েলার্সের দোকান থেকে গ্রেপ্তার করে পুলিশ। চুরির প্রায় একসপ্তাহ পরে এই ‘অক্টোপুসি এগ’ উদ্ধার করা সম্ভব হল।

অন্যদিকে নিউজিল্যান্ড পুলিশ সূত্রে খবর, এই চুরির ঘটনার পরই দোকানের ভিতর থেকে অভিযুক্তকে পাকড়াও করে শারীরিক পরীক্ষা জন্য নিয়ে যাওয়া হয়। ইনস্পেক্টর গ্রে অ্যান্ডারসন বলে‍ন, ‘মেডিক্যাল ট্রিটমেন্ট চলাকালীন এই চোরকে গ্রেপ্তার করা হয়। ফেবার্গে ডিমের ধাঁচে তৈরি এই লকেটের মূল্য ৩৩ হাজার ৫৮৫ নিউজিল্যান্ড ডলার। চুরির পর থেকেই পুলিশ ওই চোরকে নিজেদের নজরদারিতে রেখেছিল। নিউজিল্যান্ড পুলিশ সূত্রে খবর, আগেও ওই চোর পুলিশ হেফাজতে থেকেছে। এবার আবার চুরির অভিযোগ উঠেছে। তাই আগামী ৮ ডিসেম্বর তাকে আবার আদালতে হাজির করা হবে।

এই বহুমূল্য হীরকখচিত লকেট ডিমের একটি ইতিহাস আছে। আর সেটি হল, ১৮৯৭ সালে সম্রাজ্ঞী আলেকজান্দ্রা ফিওডোরোভনার জন্য ইমপেরিয়াাল ইস্টার এগ বানিয়েছিলেন দ্বিতীয় স্যার নিকোলাস। আর ১৯৮৩ সালে অক্টোপুসিতে ফেবার্জের তৈরি ‘নকল’ ইস্টার এগ জেমস বন্ড ব্যবহার করছিলেন সিনেমায় গয়না পাচারের দৃশ্যে। ১২ নভেম্বর একই জুয়েলারি দোকান থেকে একটি আইপ্যাড চুরি করেছিল ওই চোর। ঠিক তার পরেই একটি বাড়ি থেকে ১০০ নিউজিল্যান্ড ডলার মূল্যের বিড়ালের লিটার এবং ফ্লি কন্ট্রোল পণ্যও চুরি করে বলে অভিযোগ। তবে শেষমেশ প্যারট্রিজ জুয়েলার্স ঘোষণা করেছে, উদ্ধার হওয়া এই বিরল ফেবার্গে লকেট (‌‘অক্টোপুসি এগ’)‌ নির্মাতাদের কাছে ফিরিয়ে দেবেন।

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

SRH vs RR, IPL 2026 Eliminator Live: জোফরা আর্চারের দাপট, পর পর উইকেট হারাচ্ছে হায়দরাবাদ

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ দিব্বি নিচ্ছিলেন লক্ষীর ভাণ্ডারের টাকা, অবশেষে হলেন গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ