হুমায়ুনের বাবরি মসজিদের অনুষ্ঠান ঘিরে অশান্তি রুখতে মোতায়েন ৩০০০ পুলিশ, টহল কেন্দ্রীয় বাহিনীর

Share:

নিজস্ব প্রতিনিধি, রেজিনগর: শনিবার মুর্শিদাবাদ জেলার বেলডাঙা ও রেজিনগর এলাকা জুড়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। মোট ৩০০০ পুলিশ ফোর্স রাস্তায় নামছে। বেলডাঙা ও রেজিনগর থানাকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়ক সচল রাখতে শনিবার সকাল থেকেই জেলার ট্রাফিক দফতরের অফিসাররা রাস্তায় নামছেন। রাজ্য পুলিশের পাশাপাশি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে যাতে কোন অশান্ত পরিবেশ সৃষ্টি না হয়, তার জন্য মোট ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুর থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পয়েন্টে কেন্দ্রীয় বাহিনী(Central Force) টহল দেওয়া শুরু করেছে।শনিবার মুর্শিদাবাদ জেলার রেজিনগরে বাবরি মসজিদ এর ভিত্তি প্রস্তর স্থাপনে দেশ-বিদেশ থেকে আসছেন অতিথিরা। তাদের নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর জেলা প্রশাসন হুমায়ুন কবিরের সঙ্গে এই অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রস্তর আলোচনা করেছে বলে জানা গিয়েছে। এদিকে,এই অনুষ্ঠানে আমন্ত্রিত ৪০ হাজার অতিথিদের জন্য তৈরি করা হচ্ছে শাহি বিরিয়ানি।

লোক টানতে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বিরিয়ানির টোপ। কোটি কোটি টাকা এই অনুষ্ঠানকে ঘিরে তোলা হচ্ছে। এত টাকা কোথা থেকে আসছে এবং এর উৎস কি তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশাসনকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেজিনগরের মাটিতে দাঁড়িয়ে হুমায়ুন কবীর স্পষ্ট দাবি করেছেন ,যেখানে অনুষ্ঠান হবে সেই ২৫ বিঘা জমিতে তিন লক্ষ মানুষ শনিবার উপস্থিত হবেন। বহরমপুর থেকে রেজিনগর অবধি তীব্র যানজটের সৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গের(North Bengal) সঙ্গে দক্ষিণবঙ্গের(South Bengal) সংযুক্ত ১২ নম্বর জাতীয় সড়ক যাতে কোনভাবে স্তব্ধ না হয় এটা শনিবার মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কাছে এক বড় চ্যালেঞ্জ। তাই যানবাহনের গতি সচল রাখতে সকাল থেকেই পুলিশ রাস্তায় নামছে। একাধিক উচ্চপদস্থ অফিসাররা রেজিনগর ও বেলডাঙা এলাকার দায়িত্বে থাকছেন। সেখানকার পরিস্থিতির ওপর নজর রাখতে নবান্ন থেকেও পুলিশ কন্ট্রোল রুম প্রতিনিয়ত যোগাযোগ রাখবে। হুমায়ুন কবীর দাবি করেছেন, তিনি নাকি আগাম মুর্শিদাবাদের জেলা প্রশাসন ও পুলিশকে ইমেইল করে জানিয়ে দিয়েছেন লক্ষ লক্ষ মানুষের জনসমাগমের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে। হুমায়ুন সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন শনিবার মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ১২ টায়।

তার আগে অন্তত সকাল দশটা থেকে আনুষ্ঠানিক কাজকর্ম শুরু হয়ে যাবে। রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম ধর্ম গুরুর আসছেন। সমস্ত অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে ২০০০ স্বেচ্ছাসেবক নামবেন। আয়োজকদের দাবি মঞ্চ তৈরি করা খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হবে। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যে মঞ্চটি তৈরি হবে তা প্রায় দেড়শ ফুট লম্বা এবং ৮০ ফুট চওড়া হবে। মঞ্চে ৪০০ জন অতিথি বসার ব্যবস্থা করা হচ্ছে। মঞ্চটি তৈরি করতেই প্রায় ৩০ লক্ষ টাকা খরচ হচ্ছে বলে সূত্রের খবর। রেজিনগর এবং তার আশেপাশে এই অনুষ্ঠানের অতিথিদের বক্তব্য যাতে সর্বত্র পৌঁছে তার জন্য ৬০০০ মাইকের ব্যবস্থা করা হয়েছে। থাকছে প্রায় একশটি জেনারেটর। মোট সাতটি ক্যাটারিং সংস্থাকে শাহী বিরিয়ানি অতিথিদের সাপ্লাই দেওয়ার জন্য অর্ডার দেওয়া হয়েছে। স্থানীয় মানুষজনের জন্য থাকছে বিরিয়ানির প্যাকেট। খাওয়া-দাওয়া বাবদ খরচ হচ্ছে প্রায় ৮০ লক্ষ টাকা। গোটা অনুষ্ঠানটিকে সূত্র ভাবে পরিচালনা করতে শুক্রবার থেকেই ২০০০ স্বেচ্ছাসেবককে কাজে নামানো হয়েছে। শনিবার এই স্বেচ্ছাসেবক এর সংখ্যা ৩০০০ পর্যন্ত হয়ে যেতে পারে। যানজট সামলানো এবং ভিড়ের মধ্যে যাতে কোন ঘটনা না ঘটে সবটাই তারা নজরদারি চালাবে। উত্তরবঙ্গ থেকে যে সকল অতিথিরা এই অনুষ্ঠানে যোগ দিতে আসবেন তারা শুক্রবার রাতের মধ্যে মুর্শিদাবাদ জেলায় পা রাখবেন। সুদূর সৌদি আরব থেকেও দুজন অতিথি তারা উপস্থিত হচ্ছেন এই অনুষ্ঠানে। বেশ কয়েকদিন আগে তারা ভারতবর্ষে প্রবেশ করে গুজরাতের একটি হোটেলে ছিলেন।

মুসলমানদের আবেগকে সামনে রেখে শুক্রবার ২৫ বিঘা জমিতে যে তিন লক্ষ মানুষের জনসমাগম হবে তাতে বেলডাঙার ১২ নম্বর জাতীয় সড়কের পরিস্থিতি শনিবার যত বেলা বাড়বে শোচনীয় হয়ে উঠবে বলে মনে করছেন হুমায়ুন কবীরের ঘনিষ্ঠরা। এদিকে এই অনুষ্ঠানকে ঘিরে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য শুক্রবার দুপুর থেকেই ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বেলডাঙা ও রেজিনগর সহ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। শনিবার বিকেল পাঁচটার মধ্যে ওই অনুষ্ঠানের সভাস্থল খালি হয়ে যাবে বলে দাবি করেছেন ভরতপুরের বিধায়ক। রাজ্য পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই হুমায়ুনের ওপর নজর রাখতে সিআইডি’র(CID) স্পেশাল টিম তৈরি করা হয়েছে ভবানী ভবন থেকে। সভাস্থলকে ঘিরে মোট তিন হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। ১২ নম্বর জাতীয় সড়ক যাতে অবরুদ্ধ না হয় এবং উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ জাতি বিচ্ছিন্ন না হয় তা সুষ্ঠু রাখা রাজ্য প্রশাসনের কাছে শনিবার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অনুষ্ঠানস্থলকে ঘিরে বেলডাঙা এবং রেজিনগর থানার পুলিশ আধিকারিকদের পাশাপাশি দক্ষিণবঙ্গের পুলিশ আধিকারিকরা শনিবার সকাল থেকে রাস্তায় থাকবেন।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়