মালদা সীমান্ত দিয়ে সোনালি ফিরে এলেও বাকি ৪ সদস্য না ফেরায় ক্ষুব্ধ সকলে

Share:

নিজস্ব প্রতিনিধি,মহদিপুর:নাবালক সন্তানকে নিয়ে মালদা সীমান্ত হয়ে শুক্রবার সন্ধ্যার পর দেশে ফিরলেন বীরভূমের সোনালি। পরিবারের বাকি ৪ সদস্যরা না ফেরায় ব্যাপক ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব।ডেপুটি হাইকমিশনারকে প্রশ্ন। চাঞ্চল্য মালদা সীমান্তে।মালদায় বাংলাদেশ সীমান্ত দিয়ে অবশেষে দেশে ফিরলেন অন্তঃস্বত্তা সোনালী খাতুন(Sonali Khatun) এবং তার ৮ বছরের নাবালক সন্তান। জেলা শাসক থেকে শুরু করে জেলা প্রশাসনের কর্তারা এই মুহুর্তে রয়েছেন সীমান্তে। চলছে সমস্ত প্রক্রিয়া। কিন্তু সোনালির স্বামী সহ অন্যান্য সদস্যরা না ফেরার জন্য ক্ষোভে ফেটে পড়লেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। ডেপুটি হাই কমিশনারকে প্রশ্ন করা হয়। রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় সীমান্তে। তৃণমূল নেতৃত্বের দাবি বাকিদেরও ফেরাতে হবে।প্রসঙ্গত কাজের সন্ধানে দিল্লিতে গিয়েছিলেন বীরভূমের (Birbhum)পাইকরের বাসিন্দা সোনালি বিবি ও সুইটি বিবির পরিবার ৷

অভিযোগ, তাঁদের কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ নথি থাকা সত্ত্বেও গত ১৭ জুন তাঁদের গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷ শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য তাঁদের বাংলাদেশি বলে সন্দেহ করা হয় ৷ সেই সন্দেহের বশে ২৬ জুন অসমের(Assam) ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ‘পুশব্যাক’ করে ছ’জনকে বাংলাদেশে পাঠানো হয় ৷ সেই সময় সোনালি বিবি অন্তঃসত্ত্বা ছিলেন ৷সেই থেকে তাঁরা বাংলাদেশে রয়েছেন ৷ এদিকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের পুলিশ তাঁদের অনুপ্রবেশকারী হিসেবে আটক করে ও মামলা রুজু করে ৷ এই অবস্থায় একশো দিনেরও বেশি সময় তাঁরা স্থানীয় সংশোধনাগারে বন্দি ছিলেন ৷ সোমবার এই মামলায় সকলেই জামিন পেয়েছেন ৷

এরসাথে শীর্ষ আদালত জানিয়েছে, যেহেতু অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে দিল্লি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তাঁকে ও তাঁর সন্তানকে দিল্লিতে ফিরিয়ে আনা হবে ৷ সরকারের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিবাল এবং সঞ্জয় হেগড়ে আদালতে আবেদন জানিয়েছেন, সোনালির স্বামী-সহ আরও অনেকে বাংলাদেশে আছেন ৷ তাঁদেরও ভারতে ফিরিয়ে আনা প্রয়োজন৷ তাঁদের জন্য সলিসিটর জেনারেল আরও নির্দেশ চাইতে পারেন । কিন্তু কেন্দ্রের তরফে তুষার মেহতা বারবার দাবি করতে থাকেন, সোনালি বিবি ও বাকিরা বাংলাদেশি নাগরিক ৷ শুধু মানবিকতার খাতিরে কেন্দ্রীয় সরকার সোনালি বিবি ও তাঁর ছেলেকে ভারতে আনতে অনুমতি দিয়েছে ৷ এই পরিস্থিতিতে ভারতে সন্তান সহ ফিরলেন সোনালি। মালদার মহদিপুর সীমান্ত দিয়ে সোনালি খাতুনকে ফেরত পাওয়ার পর তার শারীরিক পরীক্ষার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় প্রশাসন।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে