Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুক্র রাতে বিশ্বকাপ ফুটবলের ড্র, জমকালো অনুষ্ঠান কিভাবে দেখবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: অবশেষে দুয়ারে মাহেন্দ্রক্ষণ। আর মাত্র ঘন্টাখানেকের অপেক্ষা। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে দশটা নাগাদ (ভারতীয় সময়) ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে বসতে চলেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র-এর আসর। ওই আসরে হাজির থাকবেন ফিফার পদাধিকারীরা ছাড়াও বিশ্ব ফুটবলের কিংবদন্তি খেলোয়াড়রা। পাশাপাশি হলিউড এবং বিশ্বের এক ঝাঁক নামী সঙ্গীত তারকারাও হাজির থাকবেন।

বিশ্বকাপের ড্র অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করবেন সুপারমডেল ও এমি জয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ব্লুম এবং আমেরিকান কৌতুক অভিনেতা কেভিন হার্ট। মঞ্চ মাতাবেন ইতালিয়ান ধ্রুপদী সঙ্গীতের তারকা আন্দ্রে বোসেল্লি, তাঁর সঙ্গে গাইবেন ব্রিটিশ তারকা রবি উইলিয়ামস এবং আমেরিকান গায়িকা নিকোল শেরজিঙ্গার।  ড্র শেষ হলে মঞ্চ মাতাবে বিখ্যাত পপ ব্যান্ড ভিলেজ পিপল। সরাসরি ড্র অনুষ্ঠান দেখা যাবে ফিফার অফিশিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে। এছাড়া অনুষ্ঠানটি প্রচার করবে ফিফার মিডিয়া পার্টনাররাও।

আগামী বছরের ১১ জুন শুরু হবে ফুটবল মহাযজ্ঞ। প্রথমবার মোট ৪৮টি দল নিয়ে আয়োজিত হবে প্রতিযোগিতা। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর স্টেডিয়ামে হবে খেলাগুলি। ইতিমধ্যেই ৪২টি দল বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কারা-কারা ছাড়পত্র পেয়েছে-

যৌথ আয়োজক: কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র

এএফসি (এশিয়া): অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান

সিএএফ (আফ্রিকা): আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরিকোস্ট, মিশর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিশিয়া

কনক্যাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা): কুরাসাও, হাইতি, পানামা

কনমেবল (দক্ষিণ আমেরিকা): আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে

ওএফসি (ওশেনিয়া): নিউজিল্যান্ড

উয়েফা (ইউরোপ): অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন ও সুই‍ৎজারল্যান্ড

বাকি ছয় দলের মধ্যে চারটি আসবে ১৬ দলের উয়েফা প্লে-অফ থেকে। এই প্লে-অফে খেলবে আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ইতালি, কসোভো, উত্তর আয়ারল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, পোল্যান্ড, আয়ারল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, সুইডেন, তুরস্ক, ইউক্রেন ও ওয়েলস।

বাকি দুটি জায়গার জন্য লড়াই করবে ছয়টি দল—বলিভিয়া, কঙ্গো ডিআর, ইরাক, জ্যামাইকা, নিউ ক্যালেডোনিয়া ও সুরিনাম।

কীভাবে হবে ড্র

ফিফা র‍্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে ৪৮টি দলকে ৪টি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগে  থাকছে ১২টি করে দল। আয়োজক তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা ১ নম্বর গ্রুপে  জায়গা পেয়েছে। ৪ নম্বর গ্রুপে থাকছে প্লে-অফ বিজয়ী ৬টি দল। শীর্ষ বাছাই স্পেন ও গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ড্রয়ের দুই বিপরীত ভাগে থাকবে, যাতে তারা ফাইনালের আগে মুখোমুখি না হয়। একই ব্যবস্থা রাখা হয়েছে ফ্রান্স ও ইংল্যান্ডের জন্য। সবার নজর থাকবে গতবারের দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্স কাদের মুখোমুখি হয়, সে দিকে।  

ঠাকুর বড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা ঠাকুর

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল