বিশাখাপত্তনমে ম্যাচের আগে জাগ্রত মন্দিরে পুজো কোচ গম্ভীরের

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শনিবার (৬ ডিসেম্বর) তৃতীয় এক দিনের ম্যাচে খলতে নামবে ভারত। রায়পুরের খেলায় সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ ভারতের কাছে মরণ-বাঁচন লড়াই। খেলা শুরুর আগেই কোচ গৌতম গম্ভীর সিংহচলমের ঐতিহাসিক শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ মন্দিরে দেন পুজো। খেলার আগে  মন্দিরে পুজো দেওয়া গম্ভীরের কাছে নতুন কিছু নয়। অনেকেই বলছেন গুয়াহাটিতে হারের পর ভারতের হেড কোচও মনেপ্রাণে চাইছেন ভারত যেন এই  সিরিজ জেতে।

গম্ভীরকে কপ্পা স্তম্ভম নামে এক রীতিতে বিশ্বাস করেন এবং সেই ভাবেই তিনি এদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। এই আচারকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে এই রীতিতে প্রার্থনা করলে আরোগ্য লাভ ও  ইচ্ছাপূরণ হয়। কপ্পা স্তম্ভম রীতিটি সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক।

আরও পড়ুন: নকভির চাপে কুপোকাৎ রিজওয়ানরা, শর্তসাপেক্ষে বিগ ব্যাশ লিগ খেলার অনুমতি মিলল বাবরদের

প্রসঙ্গত, ভারত শনিবার উপকূলীয় শহরটিতে সিরিজের সমতা ১-১ নিয়ে মাঠে নামছে। রাঁচিতে ভালো খেলে জয় পেয়েছিল ভারত। তবে রায়পুরে বিশাল রান সংগ্রহের পরেও দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়। বিরাট দুর্দান্ত ফর্মে আছে। শেষ তিনটি ইনিংসে একটি পঞ্চাশ এবং দুটি সেঞ্চুরি করেছেন। অন্যদিকে, রোহিত নিজেও তাঁর শেষ ৪ ইনিংসে একটি সেঞ্চুরি এবং দুটি অর্ধশত রান করেছেন। রুতুরাজ গায়কোয়াড় তাঁর প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেছেন রায়পুরে। একই সঙ্গে অধিনায়ক কেএল রাহুলও দুর্দান্ত ফর্মে আছেন। উল্লেখ্য, বিশাখাপত্তনমের এসিএ-ডিভিসিএ স্টেডিয়ামে ভারতের দুর্দান্ত রেকর্ড রয়েছে। এই ভেন্যুতে মেন ইন ব্লু ১০টি ওয়ানডে ম্যাচের মধ্যে ৭টিতেই জয়লাভ করেছে। যদিও ভারত এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছে, তবে ভারত যদি না জিততে পারে তবে বছরের শেষটা কঠিন হবে।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!