নকভির চাপে কুপোকাৎ রিজওয়ানরা, শর্তসাপেক্ষে বিগ ব্যাশ লিগ খেলার অনুমতি মিলল বাবরদের

Share:

নিজস্ব প্রতিনিধি: সুখবর এল পাকিস্তানি ক্রিকেটারদের জন্য। বিগ ব্যাশ খেলার ছাড়পত্র মিলল বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের। তবে ঝুলি একেবারে উপুড় করে দেয়নি  পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মহসিন নকভির বোর্ড জুড়ে দিয়েছে একটি শর্ত। জানা গিয়েছে তিন ক্রিকেটারকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত অন্য একটি বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া হয়েছে। 

পিসিবি থেকে জানিয়ে দেওয়া হয়েছে দেশের হয়ে খেলা বাদ দিয়ে বিদেশের লিগে খেলা যাবে না। এই শর্ত মানলে তবেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে পারবেন বাবর-রিজওয়ানরা। তাই খেলার ছাড়পত্র মিললেও তাতে কিছুটা হলেও যেন কেটেছে ছন্দ। 

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর,  ১৪ ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারি বিগ ব্যাশ লিগে পাকিস্তানি ক্রিকেটারেরা খেলতে পারবেন। এদিকে জানুয়ারিতেই শ্রীলঙ্কার সঙ্গে খেলা পাকিস্তানের। তাই জানুয়ারিতে যাঁরা শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে খেলবেন, তাঁদের অতি অবশ্যই সিরিজ শুরু আগে ফিরে আসতে হবে। এই শর্ত মানলে খেলা যাবে বিদেশি লিগে। 

প্রসঙ্গত, পাকিস্তান-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামী ৭ জানুয়ারি। ফলে পিসিবি এখন ধরি মাছ না ছুঁই পানি‘র জায়গায় রয়েছে। দিন কুড়ি‘র জন্য তাঁরা তাঁদের দলের খেলোয়ারদের বিদেশি লিগে খেলতে দিতে চান।  তিন ম্যাচের সিরিজের পরের দু’টি ম্যাচ হবে ৯ এবং ১১ জানুয়ারি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজ শুরুর আগে  যাঁরা দলে থাকবেন তাঁদের পাকিস্তানের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছেন পিসিবির এক কর্তা।

পাকিস্তানের বেশ কয়েক জন ক্রিকেটারের খেলার কথা অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগে। বাবর, রিজওয়ান তো আছেনই, সেই সঙ্গে খেলার কথা শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, শাদাব খান এবং হাসান আলি। অন্য আইএল টি-টোয়েন্টি লিগে খেলার কথা ফখর জামান, নাসিম শাহ এবং হাসান নওয়াজের। এঁরা সকলেই ৪ জানুয়ারি পর্যন্ত খেলতে পারবেন।  

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ