চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মালদা মেডিক্যাল থেকে বাড়ির পথে অন্তঃসত্ত্বা সোনালি, দেখা করবেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি : অবশেষে বাড়িতে ফিরছেন অন্তঃসত্ত্বা সোনালি। শুক্রবার দেশে ফিরলেও বাড়িতে ফিরতে পারেননি। শনিবার সকালে মালদা মেডিক্যাল থেকে অ্যাম্বুল্যান্সে করে বীরভূমের পথে সোনালি। দীর্ঘ ছয় মাস বাংলাদেশের জেলে বন্দি থাকার পর দেশে ফিরেছেন সোনালি খাতুন। শুক্রবার রাতে মালদা সীমান্ত দিয়ে তাঁকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। শুক্রবার দেশে ফেরার পর মালদা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন অন্তঃসত্ত্বা সোনালি। সেখানে ট্রমা কেয়ারে শারীরিক পরীক্ষা করে হয়। সোনালি ও তাঁর ছেলের প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে ফিরছেন তাঁরা। এবার সোনালি ও তাঁর পরিবারের সঙ্গে শীঘ্রই দেখা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোনালী ও তাঁর সন্তানের দেশে ফিরে আসার খবরে খুশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন তিনি। অভিষেক জানিয়েছেন, বাংলার মানুষদের বিরুদ্ধে দিল্লির জমিদারদের অত্যাচারের কাছে মাথানত করিনি। বিজেপি আরও অনেক বাঙালিকে বেআইনিভাবে ফেরত পাঠিয়েছে। তাঁদের ফিরিয়ে আনার জন্য লড়াই অব্যাহত থাকবে। তবে অভিষেক কবে তাঁদের সঙ্গে দেখা করবেন সেই বিষয়ে কিছু জানা যায়নি।

বাংলায় কথা বলার জন্য ২৬ জুন সোনালি খাতুন সহ ৬ জনকে দিল্লি পুলিশ পুশ ব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। বাংলাদেশের জেলে বন্দী ছিলেন বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি খাতুন। অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকেই বাংলাদেশে গ্রেফতার হয়ে জেলেই ছিলেন ৬ জন। এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল। একজন অন্তঃসত্ত্বা মহিলাকে কীভাবে পাঠানো হয়েছে, তা নিয়ে উঠেছিল প্রশ্ন। এবার সমস্ত জট কাটিয়ে সোনালিকে ফিরিয়ে আনা হয়েছে দেশে। এবার ৬ মাস পরে বাড়ি ফিরছেন তিনি। শনিবার সকালে মালদা মেডিক্যাল কলেজের ট্রমা কেয়ার থেকে অ্যাম্বুলেন্সে করে বীরভূমে নিয়ে যাওয়া হয় তাঁদের।

Published by:

Share Link:

More Releted News:

বাড়ি বাড়ি নয়, লন্ড্রিতে বসেই চলল ভোটার স্লিপ বিলি, চাঞ্চল্য বারাসতে

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, কী কারণ?

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড আলিপুরদুয়ার, প্রশিক্ষণ কেন্দ্রের সিলিং ভেঙে আহত ২বিডিও

বাইকই ভরসা! কমিশনের নিষেধাজ্ঞায় চরম সমস্যায় সাধারণ মানুষ

তৃণমূল প্রার্থী-ভোট ম্যানেজারদের প্রয়োজনে আটকে রাখার নির্দেশ কমিশনের

ভোটের মুখে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের প্রথম তালিকা প্রকাশ করল কমিশন, কীভাবে দেখবেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ