চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জোটে সরকার চালালেও রাহুলের সঙ্গে ভিন্নমত ওমরের

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সাম্প্রতিক ভোট-চুরির দাবিকে মানতে নারাজ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেছেন যে, তাঁর ধারণা ইভিএম মেশিনে কারচুপি করা সম্ভব নয়। যা কারচুপি তা নির্বাচনের আগে হয়েছে। ওমরের কথায়, “যাঁরা বলেন যে ইভিএম মেশিনে কারচুপি হয়েছে, আমি কখনওই তাদের সমর্থক নই। নির্বাচনে অন্যভাবেও কারচুপি করা যেতে পারে। সবচেয়ে সহজ উপায় হল ভোটার তালিকায় কারচুপি করা অথবা নির্বাচনী এলাকা পুনর্নির্মাণ করা।”

বিহারে সাম্প্রতিক পরাজয়ের পরিপ্রেক্ষিতে আবদুল্লা বলেন, ইন্ডিয়া ব্লক বর্তমানে ‘লাইফ সাপোর্টে’ রয়েছে। তাঁর কথায়, “ইন্ডিয়া ব্লক আক্ষরিক অর্থেই বিহারের মুখ্যমন্ত্রী এবং জনতা দল ইউনাইটেডের প্রধান নীতীশ কুমারকে জাতীয় গণতান্ত্রিক জোটের দিকে ঠেলে দিয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ব্লকের প্রথম বৈঠকে নীতীশের ইন্ডিয়া ব্লকের আহ্বায়ক হওয়া উচিত ছিল। ”

২০২৪ সালের জানুয়ারি থেকে এনডিএ-তে থাকা নীতীশ কুমার এর আগে বিরোধী ইন্ডিয়া ব্লকের অংশ ছিলেন। আবদুল্লার বক্তব্য, “আপনি যদি একটি ব্লকের সদস্য হন, তাহলে আপনার উচিৎ সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা।” জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। ওমর জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের অর্থনীতি পুনরুজ্জীবিত করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রবল প্রচেষ্টা চালিয়ে গিয়েছে।

সাম্প্রতিক সময়ে কাশ্মীর থেকে একের পর এক সন্ত্রাসবাদী ধরা পড়েছে। আর এর সঙ্গেই মানুষের মনে উঁকি দিয়ে যাচ্ছে সেই নয়ের দশকের শুরুর দিনগুলো। সেই সময় বহু পণ্ডিত নিধন হয়েছিলেন। উপত্যকা মুখরিত হয়ে উঠেছিল ‘রালিভ, স্যালিভ অর গালিভ’ স্লোগানে। যার অর্থ ছিল ‘হয় ধর্মান্তরিত, নয় কাশ্মীর ত্যাগ আর না হয় মৃত্যু’। আবারও কী সেরকম দিন ফিরে এল? ওমর আবদুল্লার স্পষ্ট জবাব, “সন্ত্রাসবাদ আসলে কখনওই দূর হয়নি উপত্যকা থেকে।”

Published by:

Share Link:

More Releted News:

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ