‘বাতিল বিমানের যাত্রীদের টিকিটের দাম ফেরত দিন’, ইন্ডিগোকে কড়া হুঁশিয়ারি কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কর্মী সঙ্কটে টানা তিন দিন ধরে বিপর্যস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা। আর তাতেই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে লক্ষ-লক্ষ যাত্রীকে। একের পর এক বিমান বাতিল হচ্ছে। উপরন্তু টিকিটের টাকা ফেরত দিতে গড়িমসি করছে ইন্ডিগো কর্তৃপক্ষ। এমন ভুরিভুরি অভিযোগ জমা পড়ার পরেই কড়া পদক্ষেপ নিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। শনিবার (৬ ডিসেম্বর) মন্ত্রকের তরফ থেকে বাতিল হওয়া উড়ানের যাত্রীদের টিকিটের অর্থ দ্রুত ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অর্থ ফেরতের সময়সীমাও বেঁধে দিয়েছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়ে দিয়েছে, ‘সমস্ত বাতিল বা কিংবা ব্যাহত বিমান পরিষেবার জন্য যাত্রীদের টাকা আগামিকাল রবিবার (৭ ডিসেম্বর) রাত আটটার মধ্যে ফেরাতে হবে। পাশাপাশি, যে সব যাত্রী যাত্রার তারিখ বদলাচ্ছেন তাদের কাছ থেকে বাড়তি চার্জ নেওয়া যাবে না।’ মন্ত্রক সতর্ক করে দিয়ে বলেছে, ‘টাকা ফেরত প্রক্রিয়াকরণে কোনও দেরি হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

গত বৃহস্পতিবার থেকেই পরিষেবা ও যাত্রীসংখ্যার নিরিখে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর পরিষেবা বিপর্যস্ত। প্রতিদিন ২২০০ উড়ান পরিষেবা দেওয়া সংস্থা কর্মী সঙ্কটের কারণে সঠিক সময়ে বিমান চালাতে পারছে না। যার জেরে ভোগান্তির শিকার লক্ষ লক্ষ বিমানযাত্রী। বিমানবন্দরে আটকে থাকা যাত্রীরা এই পরিস্থিতিকে চূড়ান্ত বিশৃঙ্খলময় বলে বর্ণনা করেছেন। অনেকেই জানিয়েছেন এই যে পর পর ফ্লাইট বাতিল করা হয়েছে তা নিয়ে কাউকে কিছু জানানো হয়নি।আহমেদাবাদ থেকে বারাণসীগামী ফ্লাইট বাতিল হওয়ায় এক যাত্রী এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, “আমরা ১০-১২ ঘন্টা ধরে খাবার ও জল ছাড়াই আটকে আছি। বিকল্প ফ্লাইটের ভাড়া স্বাভাবিক ভাড়ার থেকে প্রায় তিনগুণ। প্রাপ্তবয়স্কদের একজনকেই দিতে হবে প্রায় ২৪,০০০-৩০,০০০।” আরেক যাত্রী আরও বলেন, “আমাদের জানানো হয়নি যে তারা ফ্লাইট বাতিল করছে। আমরা ভোর ৫টা থেকে জেগে আছি। এখান ২ ঘণ্টা পেরিয়েও ফ্লাইট স্বাভাবিক হয়নি। কতক্ষণ থাকতে হবে জানি না। এদিকে ইন্ডিগো থেকে আমাদের খাওয়া বা থাকার কোনও ব্যবস্থা করছে না। ওরা বলছে আগামীকাল আমাদের বিমানের ব্যবস্থা করবে। এদিকে আমাদের একটা বিয়েতে যোগ দিতে যাওয়ার কথা। কী যে ভীষন ঝামেলায় আছি। ইন্ডিগো কর্তৃপক্ষ আমাদের সত্যিই হতাশ করেছে।”

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে ইন্ডিগোর তরফে পেল্লাই সাইজের বিবৃতি প্রকাশ করা হয়। ওই বিবৃতিতে বলা হয়, ‘গত কয়েক দিন ধরে আমাদের সংস্থার বিমান পরিষেবা নেওয়া যাত্রীরা বেনজির অসুবিধা এবং দুর্দশা ভোগ করছেন। তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। যদিও এই সঙ্কট রাতারাতি সমাধান হবে না। তবুও আপনাদের সাহায্য করার জন্য এবং আমাদের কার্যক্রম যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা চলবে। যে সমস্ত ক্ষতিগ্রস্ত যাত্রীরা ৫ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যাত্রার জন্য টিকিট কেটেছেন তাঁরা চাইলে টিকিট ফেরত দিতে পারেন। টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে। এক পয়সাও কাটা হবে না। সেই সঙ্গে চাইলে যাত্রার তারিখও বদলাতে পারবেন।’ বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে সংস্থাটি বলেছে, ‘বিভিন্ন শহরে আমরা কয়েক হাজার হোটেল রুম বুকিং করেছি। বিমানবন্দর থেকে সেখানে নিয়ে যাওয়ার জন্য সংস্থা বিনে পয়সার পরিবহনের ব্যবস্থা করেছে। সেই সঙ্গে বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের জন্য বিনামূল্যে খাওয়ারও বন্দোবস্থ করা হয়েছে।’

তার কয়েক ঘন্টার ব্যবধানে এক ভিডিও বার্তায় সংস্থার সিইও পিটার এলবার্স বলেছেন, ‘গত কয়েকদিন ধরেই আমরা উড়ান পরিষেবা চালু রাখতে গভীর সমস্যার মুখোমুখি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও সঙ্কটময় হয়ে দাঁড়িয়েছে। আজ শুক্রবার হাজারের বেশি উড়ান বাতিল করতে বাধ্য হয়েছি। এটা আমাদের দৈনিক পরিষেবার অর্ধেকেরও বেশি। যারা আগাম টিকিট কেটেছিলেন তাদের অনুরোধ করব, আপাতত আপনারা বিমানবন্দরে আসবেন না। পরিস্থিতি ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।’

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির