নাইটক্লাবের অগ্নিকাণ্ড ‘অপরাধমূলক ব্যর্থতা’, গোয়া সরকারের সমালোচনায় রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি, গোয়া : গোয়ার আরপোরা নাইটক্লাবে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্য সরকারকেই দায়ী করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। পাশাপাশি স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন তিনি। এই ঘটনাকে অপরাধমূলক ব্যর্থতা বলে সমালোচনা করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাহুল গান্ধি লিখেছেন, গোয়ার আরপোরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীরভাবে মর্মাহত। এখানে ২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছ্। এটি কেবল একটি দুর্ঘটনা নয়, এটি নিরাপত্তা ও প্রশাসনের একটি অপরাধমূলক ব্যর্থতা। একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ তদন্তের প্রয়োজন। যে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে ব্যবস্থা নিতে হবে। এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

উত্তর গোয়ার আরপোরা এলাকার একটি রেস্তোরাঁ-কাম-নাইট ক্লাবে মধ্যরাতে হয়েছে সিলিন্ডার বিস্ফোরণ। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। এদের মধ্যে ২০ জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যান, তিনজন জীবন্ত ঝলসে যান। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, নাইট ক্লাবে থাকা লোকজন বাইরে বেরোনোর ​​সময়টুকুও পায়নি। ভয়াবহ আগুন পুরো সবকিছু গ্রাস করে নেয় মুহূর্তে। বিধায়ক মাইকেল লোবো ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে বর্ণনা করেছেন এবং ক্লাবগুলির নিরাপত্তা পরীক্ষার দাবি জানিয়েছেন। পাশাপাশি জানা গিয়েছে,  গোয়ার আরপোরা গ্রামের বার্চ বাই রোমিও লেন ক্লাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  আগুন লাগতেই সকলে ছুটে গিয়েছিলেন পার্শ্ববর্তী বেসমেন্টে। ওই বেসমেন্টই পরিণত হয় মৃত্যুপুরীতে। নিহতদের মধ্যে চারজন পর্যটক এবং নাইটক্লাবের ১৪ জন কর্মী রয়েছেন। ইতিমধ্যেই ক্লাবের ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?