সম্প্রীতি উড়ালপুলে বাইক দুর্ঘটনা! গতির বলি ২

রাজ্য সরকারের তরফে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। দুর্ঘটনা এড়ানোর জন্য একগুচ্ছ নিয়ম করা হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের তরফে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। দুর্ঘটনা এড়ানোর জন্য একগুচ্ছ নিয়ম করা হয়। কিন্তু তাতে হুঁশ ফেরেনা আমজনতার। প্রতিনিয়ত গতির বলি হয়ে রাজ্যে কিংবা তিলোত্তমায় মৃত্যু হচ্ছে বহু মানুষের। সেই তালিকায় ফের নাম উঠল সম্প্রীতি উড়ালপুলের। শনিবার দুপুর আড়াইটে নাগাদ ওই উড়ালপুলে বেপরীয়া গতির জন্য মৃত্যু হল দুই যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে বজবজ থেকে তারাতলার দিকে দ্রুত গতিতে বাইক নিয়ে ছুটে যাচ্ছিল দুই যুবক।

উড়ালপুলে যেতে গিয়েই আচমকাই বাইকের সামনে গর্ত চলে আসায় জোরে ব্রেক কষেন বাইক চালক। কিন্তু গতির জন্য নিয়ন্ত্রণ হারিয়ে সোজা উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মারেন ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। তাঁর পিছনে বসে থাকা অপর যুবকও ছিটকে উড়ালপুলের নীচে পড়ে যান। তাঁরও মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রাজ্য সরকারের তরফে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য ও কমানোর জন্য বাড়ানো হয়েছে জরিমানা। কিন্তু তাতেও বেপরোয়া গতিতে রাশ টানা যাচ্ছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এটা নতুন নয়, সম্প্রীতি উড়ালপুল কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আকছাড়ই এই উড়ালপুলে দুর্ঘটনা ঘটেই থাকে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে