শ্রীরামপুর সংশোধনাগার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ বিচারাধীন বন্দি, শুরু তদন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি শ্রীরামপুর: হুগলি জেলার শ্রীরামপুর সংশোধনাগার থেকে নিখোঁজ বন্দি। পক্সো মামলার বন্দি নিখোঁজ।কারা কর্তৃপক্ষকে থানায় অভিযোগ করতে নির্দেশ প্রশাসনের।বন্দির নাম রাজেশ হাটি(Rajesh Hati)।পক্সো মামলায় অভিযুক্ত হয়ে শ্রীরামপুর সংশোধনাগারে বন্দি ছিলেন গত বছর জুন মাস থেকে।রবিবার সকালে সংশোধনাগারে ওই বন্দি নিখোঁজ হওয়ার বিষয়টি বন্দি গুনতির সময় জানা যায়।শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদ্বীপ সরকার জানান,বিষয়টি জানার পর শ্রীরামপুর সংশোধনাগার কর্তৃপক্ষকে থানায় এফআইআর করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বন্দি কিভাবে নিখোঁজ হল সেই বিষয়টি দেখা হচ্ছে।শ্রীরামপুরের পিয়ারাপুর ষষ্ঠী তলার বাসিন্দা রাজেশ হাটির বিরুদ্ধে রিষড়া(Rishra) এবং মগরা থানায়(Magra P.S.) অভিযোগ রয়েছে।পক্সো মামলাতে অভিযুক্ত ওই বন্দি।শ্রীরামপুর সংশোধনাগারের ভিতরে বাইরে সিসি ক্যামেরা রয়েছে।কারা কর্তৃপক্ষ জানিয়েছে সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হবে।সংশোধনাগার থেকে কি করে নিখোঁজ হলো বন্দি সেটা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার রাতে বন্দিদের গুনতি সেলে ঢোকানোর আগে ঠিকমতো হয়েছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ওই বন্দীকে শনিবার আদালতে পেশ করা হয়েছিল কিনা সেই নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।

যে সেলে ওই বন্দী ছিল সেই সেলের অন্যান্য বন্দিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেলের ভেতরে নজরদারির দায়িত্বে যে কর্মীরা ছিল তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক বন্দী সম্ভাব্য কোন কোন স্থানে যেতে পারে তার খতিয়ে দেখা হচ্ছে। সংশোধনাগারের ভেতর উঁচু পাঁচিল, কড়া নজরদারি এবং ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) মনিটারিং টপকে কি করে বিচারাধীন বন্দি পালিয়ে গেল সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সংশোধনাগারের জেলার।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে