Loading live market data...
Loading active stocks...
Connecting...

প্রচারের আলোয় থাকতে পরিবর্তনের বার্তা রাজন্যার, সোশ্যাল মিডিয়ায় ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৩ সালে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে পরিচিতি পেয়েছিলেন রাজন্যা হালদার। এক বছরের মধ্যে তৃণমূলে রকেট গতিতে উত্থান হয়েছিল তাঁর। কিন্তু এক বছর পরেই তাল কাটে। দল বিরোধী কাজের অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। তারপর থেকেই দলের সঙ্গে দূরত্ব বৃদ্ধি। এবার ফের প্রচারের আলোয় আসতে চাইছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট দেখে সেটাই মনে করছেন অনেকে।

 

২০২৩ সালে প্রচারের আলোয় এসে উল্কার গতিতে উত্থান হয়েছিল তাঁর। যে দলে থেকে তাঁর উত্থান, সেটার বিরোধিতা করেই এবার পরিবর্তনের বার্তা দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজে পোস্ট করেছেন তিনি। লিখেছেন, বাংলা রক্তাক্ত হয়ে উঠেছে। গণতন্ত্র ধার চাই। ক্যাপশনে লিখেছেন লেটস চেঞ্জ। আচমকাই তাঁর এই পোস্ট করার পরেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দলের বিরুদ্ধে কথা বলে বিরাগভাজন হয়েছিলেন তিনি। কিছুদিন চুপ থাকার পর আবার প্রচারের আলোয় ফিরে আসতে চাইছেন। প্রশ্ন উঠছে, তাহলে কি ফুল বদল করতে চলেছেন রাজন্যা ও তাঁর স্বামী প্রান্তিক? যদিও এই বিষয়ে স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি। কিন্তু প্রচারে থাকতে চাইছেন সেটা স্পষ্ট।

২০২৩ সালের একুশে জুলাই এর সমাবেশের পর তৃণমূলের সংগঠনে রকেট গতিতে উত্থান হয়েছিল রাজন্যার। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রাজন্যাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি পায়ের তলার জমি শক্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছিল। তৃণমূলের প্রচারের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন তিনি। দলের অনুমতি না নিয়ে দল বিরোধী কাজ করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তারপরেই রাজন্যাকে সাসপেন্ড করা হয়। কিন্তু চুপ করে বসে থাকেননি রাজন্যা। এবার তার পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা।

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?