বিধানসভা নির্বাচনে কারা টিকিট পাবেন?‌ তৃণমূলের অন্দরে গড়ে উঠছে টানটান তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ২০২৬ সালে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই জেলা সফর শুরু করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার বিধানসভা নির্বাচনে কারা টিকিট পাবেন আর কারা পাবেন না তা নিয়ে তালিকা তৈরি করা হচ্ছে। যার নেতৃত্বে আছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্য নেতাদের সঙ্গে কথা বলে সেই তালিকা তৈরি করছেন বলে সূত্রের খবর। এই খবর বিধায়ক এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যরা জানতে পেরে এখন বেশ চাপে রয়েছেন।

এদিকে সূত্রের খবর, যাঁরা জেল খেটে বাইরে এসেছেন তাঁদের টিকিট দিতে নারাজ ডায়মন্ডহারবারের সাংসদ। সেক্ষেত্রে বেশ কয়েকজন বাদ যাবেন বলে মনে করা হচ্ছে। বরং সেইসব জায়গায় নতুন মুখ আসতে পারে। যাঁরা সংগঠনে রয়েছেন। তবে একেবারে ‘‌ক্লিন ইমেজ’‌ ছাড়া টিকিট মিলবে না। নবীন–প্রবীণ মিলিয়ে ‘‌ক্লিন ইমেজ’‌ যাঁদের রয়েছে তাঁরাই এবার টিকিট পাবেন। তবে অনেক পুরনো বিধায়ক ও মন্ত্রীও টিকিট পাবেন। বিশেষ করে যাঁদের এখনও ‘‌ক্লিন ইমেজ’‌ রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক, জীবনকৃষ্ণ সাহা–সহ বেশ কয়েকজন টিকিট পাবেন না। তবে এই তালিকা তৈরি হলেও শেষে সবটা দেখে সিলমোহর দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সিলমোহর নিয়ে যে তালিকা দলের কাছে যাবে তাঁরাই টিকিট পাবেন। এখন প্রাথমিকভাবে একটা তালিকা তৈরি করার কাজ চলছে বলে তৃণমূল সূত্রে খবর। পার্থ চট্টোপাধ্যায়ের জায়গায় টিকিট পেতে পারেন শোভন চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি আবার দলে ফিরেছেন। নতুন দায়িত্ব পেয়েছেন। তবে এই নিয়ে এখনও তৃণমূল কংগ্রেসের কেউ মুখ খোলেননি। এরপরও যদি জেল খেটে আসা কোনও নেতা টিকিট পান তাহলে তার ব্যাখ্যা দেবে ঘাসফুল শিবির।

এছাড়া অন্যান্য সংগঠন থেকে উঠে আসা নতুন প্রজন্মের নেতা–নেত্রীরা টিকিট পেতে পারেন বলে সূত্রের খবর। বিশেষ করে যাঁরা ভাল বক্তব্য রাখেন এবং এলাকায় অত্যন্ত পরিচিত মুখ। তবে মনে রাখতে হবে এক্ষেত্রেও মানদণ্ড ‘‌ক্লিন ইমেজ’‌। তার সঙ্গে এলাকায় কাজের খতিয়ানও দেখা হবে। মাঠে–ময়দানে মানুষের পাশে কতটা সক্রিয় থেকেছেন নেতা–নেত্রীরা সেটা দেখা হবে। এই সমস্ত কিছু দেখেই টিকিটের তালিকায় নাম উঠবে বলে জানা গিয়েছে। এখন দেখার তৃণমূল কংগ্রেস কাদের টিকিট দিয়ে বাজিমাত করে।

সাতসকালে কালীঘাটে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ