আমতার স্কুলে রিভলবার উঁচিয়ে তেড়ে এল ছাত্র, তুমুল বিক্ষোভ অভিভাবকদের

Share:

নিজস্ব প্রতিনিধি ,আমতা:স্কুল চত্বরে রিভলবার উঁচিয়ে সহপাঠীকে হুমকি দেওয়ার ঘটনার তোলপাড় । স্কুল চত্বরে ছাত্রের কাছে রিভলবার কি করে এল প্রশ্ন এখন সকলের।প্রতিবাদ জানিয়ে সোমবার উত্তাল হল হাওড়ার আমতা থানা(Amta P.S.) এলাকার সোনামুই ফতে সিং নাহার হাই স্কুল চত্বর। জানা গিয়েছে, শনিবার ওই স্কুলের দুই নবম শ্রেণীর ছাত্রের মধ্যে বচসা এবং হাতাহাতি হয়। অভিযোগ এরপর এক ছাত্র বাড়ি থেকে রিভলবার নিয়ে এসে তা উঁচিয়ে অপর ছাত্রকে খুনের হুমকি দেয়। যদিও পরে অন্যান্য ছাত্র ও শিক্ষকরা রুখে দাঁড়ালে ভয় পেয়ে ওই ছাত্র পালিয়ে যায় বলে জানা গিয়েছে। এরপর স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল ওই ছাত্র খেলনা রিভলবার(Toy Arms) নিয়ে এসেছিল । কিন্তু একথা মানতে নারাজ এলাকার বাসিন্দারা। সোমবার ওই স্কুল চত্বরে জড়ো হয়ে এলাকার বাসিন্দারা ও স্কুলের অভিভাবকরা ওই ছাত্রকে স্কুল থেকে অপসারণ করতে হবে। কিভাবে রিভলবার ওই ছাত্রের হাতে এল তা তদন্তের দাবিতেই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে আমতার সোনামুই ফতে সিং নাহার হাই স্কুল চত্বর ।

এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো রকম বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে আশ্বাস দিলে ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়। স্কুল কর্তৃপক্ষ পরিচালন কমিটির সঙ্গে আলোচনা করে ওই ছাত্রের সম্পর্কে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। সোমবার এই বিক্ষোভের দরুন ওই স্কুলে পঠন-পাঠন ব্যাহত হয়।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়