নাগেরবাজারের গেঞ্জি ও প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ১৩ টি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজস্ব প্রতিনিধি: সোমবার সন্ধ্যার পর ভয়ংকর আগুন লাগে দমদমের গেঞ্জির কারখানায়। দমদম ৭ ট্যাংক এর কাছে একটি গেঞ্জি কারখানায় প্রথম আগুন লাগে। দমকলের মোট ১৩টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। প্রথমে একটি কারখানায় আগুন লাগে। এরপর সেখান থেকে আশেপাশের কারখানা গুলিতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথম গেঞ্জির কারখানায় আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এরপর সেই আগুন পার্শ্ববর্তী একটি প্লাস্টিক কারখানায় ছড়িয়ে পড়ে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ ও সিইএস সি’র কর্মীরা। ওই দুটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কোন হতাহতের খবর নেই।

দুটি কারখানায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। আগুন নেভাতে লড়াই চালাচ্ছে দমকল কর্মীরা।ওই আগুনের ঘটনাস্থলে পাশেই রয়েছে মিত্র বাগান বস্তি। ওই বস্তির বাসিন্দারা আতঙ্কে রান্নার গ্যাসের সিলিন্ডার ও গৃহস্থালী সামগ্রী নিয়ে বাইরে বেরিয়ে আসেন। যেখানে আগুন লেগেছে সেটি কলকাতা পুরসভার চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কিভাবে আগুন লাগল তা তারা বুঝতে পারেন নি।

কেন এই আগুন লাগল তা তদন্ত করে দেখার দাবী তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে দমকল সূত্রে জানা গেছে ,যেহেতু এলাকাটি ঘিঞ্জি ।চারদিকে বাড়িঘর রয়েছে। তাই সেখানে আগুন নেভাতে অনেকটাই অসুবিধা হচ্ছে দমকল কর্মীদের। তবে কোন প্রাণহানির খবর নেই। আগুন অনেকটাই নিভে গেছে বাকি অংশ যাতে আগুন নিভে যায় তার জন্য দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর পরবর্তীকালে ফরেন সিট তদন্ত করে দেখবে আগুন লাগার প্রকৃত কারণ কি ছিল।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়