BJP-র অন্দরে অবিশ্বাস! বুথ সদস্যদের মণির স্ক্যান চায় কেন্দ্র, কারণ কী?

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। সম্প্রতি বিহার দখলের পর বাংলা দখলের স্বপ্ন দেখছে তাঁরা। কিন্তু নিজেদের কর্মীদের ওপরেই ভরসা নেই কেন্দ্রীয় নেতৃত্বের। তার অন্যতম কারণ ২০২১ সালের ভুয়ো রিপোর্ট। রাজ্যের নেতাদের কোনোভাবেই চোখ বন্ধ করে বিশ্বাস করতে রাজি নয় কেন্দ্রীয় নেতৃত্ব।

২০২১ সালে বিধানসভা নির্বাচনে বাংলা দখলের স্বপ্ন দেখেছিল কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ তাদের কাছে বুথভিত্তিক যে রিপোর্ট ছিল, তাতে বাংলা দখলের স্বপ্ন সফল হওয়ার কথাই ভেবেছিল তারা। কিন্তু ফল ঘোষণা হওয়ার পর দেখা গিয়েছে উলটপুরান। স্বপ্নভঙ্গ হয়েছে পদ্ম শিবিরের। তারপরেই খোঁজ নিয়ে জানতে পারা গিয়েছে অধিকাংশ বুথে কমিটি তৈরি হয়নি। অথচ রিপোর্টে কমিটি গঠনের কথা বলা হয়েছে। তাই এবার রাজ্যের নেতাদের মুখের কথাকে আর বিশ্বাস করতে রাজি নয় কেন্দ্রীয় নেতৃত্ব। বুথে নেতারা সক্রিয়ভাবে কাজ করছেন কিনা সেটা জানতে তৎপর কেন্দ্র। সেই জন্য একটি বিশেষ অ্যাপ নিয়ে আসা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে সকল বুথ কমিটির সক্রিয় সদস্যদের চোখের মনি স্ক্যান করে পাঠাতে হবে। মুখের ছবিও আপলোড করতে হবে। এই সকল কিছু হওয়ার পরে কেন্দ্রীয় নেতৃত্ব বুথ স্তরের নেতাদের ফোন করে এই সক্রিয়তা বিষয়ে জানতে চাইবে।

বিজেপি সূত্রে খবর, প্রতিটি মন্ডলে এই বিস্তারক নিয়োগ করা হয়েছে। তারাই বুথ কমিটির নেতাদের কাছে অ্যাপ নিয়ে যাবেন। মন্ডলের নেতাদের কেন্দ্রীয় নেতারা ফোন করে যোগাযোগ করছেন। যাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে তাদের একটি ভোটার বলে ধরা হচ্ছে।

এই অবিশ্বাসের কারণ কী?

বিজেপি সূত্রে অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের পর লোকসভা নির্বাচনের সময়ও ভুল রিপোর্ট দেওয়া হয়েছিল। সংখ্যালঘু অধ্যুষিত অধিকাংশ বুথে কমিটি নেই। শুধু তাই নয় হিন্দু প্রভাবিত গ্রাম গুলোতেও বিজেপি কমিটি গঠন করতে পারেনি। তার খেসারত দিতে হয়েছে দলকে। তাই পুরোপুরি ময়দানে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। প্রশ্ন উঠছে, শীর্ষ নেতৃত্ব যদি তৃণমূল স্তরের নেতাদের বিশ্বাসই করতে না পারে তাহলে কাজ কিভাবে হবে? তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপিকে বাংলার মানুষকে বিশ্বাস করে না। বিজেপি নিজের ভেতরেই কাউকে বিশ্বাস করে না। আসন্ন বিধানসভা নির্বাচনেও সব বুথে তারা এজেন্ট দিতে পারবে না।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়