আবার ‘‌উজ্জ্বলা’‌ গ্যাসকে তুরুপের তাস করছে কেন্দ্র, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ছক বাংলায়

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ নতুন বছর পড়লেই বিধানসভা নির্বাচন হবে বাংলায়। ইতিমধ্যেই প্রত্যেক রাজনৈতিক দলই কোমর বেঁধে নেমে পড়েছে। তার মধ্যে এসআইআর ইস্যু রাজ্য–রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় সফর করতে শুরু করেছেন। তখন চার বছর পর আবার বাংলায় ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’র গ্যাস সিলিন্ডার দেওয়া শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার বলে সূত্রের খবর। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, এবার বাংলায় আট লক্ষ গ্যাস সংযোগ বিনামূল্যে দেওয়া হবে। একইসঙ্গে দেশের ২৫ লক্ষ গ্যাস সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পেট্রলিয়াম মন্ত্রক। তবে বাংলাকেই সব থেকে বেশি গ্যাস সংযোগ দেওয়া হবে বলে সূত্রের খবর।

এদিকে গরিব মানুষকে বিনামূল্যে ‘‌উজ্জ্বলা’‌ গ্যাসের সংযোগ দিতে ২০১৬ সালে ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’ শুরু হয়। তবে তা মুখ থুবড়ে পড়ে বাংলায়। কারণ গ্যাসের দাম বেড়ে যাওয়ায় কেন্দ্রের পক্ষ থেকে তেমন সাড়া মেলেনি বলে অভিযোগ। শেষবার ২০২১ সালে এই প্রকল্পে নতুন করে ১ কোটি গ্যাস সংযোগ দেওয়া হয়। তারপর ২০২৩ সালে গোটা দেশে আরও ৭৫ লক্ষ ‘‌উজ্জ্বলা’ গ্যাস সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নেয় কেন্দ্র। তখন বাংলাকে বঞ্চিত করা হয়। কারণ নবান্নের সঙ্গে সংঘাতে যায় কেন্দ্র। তখন রাজ্যে থমকে যায় উজ্জ্বলা গ্যাস যোজনা। এতে বাংলার মহিলারা ক্ষুব্ধ হয়ে বিজেপিকে ভোটে জোর ধাক্কা দেয়। এমনকী বহু পরিবার এই উজ্জ্বলা গ্যাস সংযোগ ছেড়ে দেন। এবার আবার সেই ‘‌উজ্জ্বলা’‌ গ্যাস সংযোগকেই ভোটের বাজারে তুরুপের তাস করতে চাইছে কেন্দ্র। তাতে পদ্ম ফুটবে কিনা বাংলার বাগানে এখন সেটাই দেখার।

অন্যদিকে এসআইআর আবহে কেন্দ্রীয় সরকারের উপর বেজায় ক্ষুব্ধ হয়ে রয়েছেন বাংলার মানুষ। কারণ তাঁদের মধ্যে নাম বাদ যাওয়ার আতঙ্ক তৈরি হচ্ছে। ইতিমধ্যেই ৪১ জন বিএলও মারা গিয়েছেন। এখন এই পরিস্থিতি থেকে দৃষ্টি ঘোরাতেই ‘‌উজ্জ্বলা’‌ গ্যাস সংযোগকে কাজে লাগাতে চাইছে কেন্দ্র বলে তৃণমূল কংগ্রেসের দাবি। যদিও তাতে দমে যেতে রাজি নয় কেন্দ্র। তাই ইতিমধ্যেই উজ্জ্বলায় আরও ২৫ লক্ষ সংযোগ দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে কেন্দ্র। সম্প্রতি তেল সংস্থাগুলিকে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে উজ্জ্বলা গ্যাস সংযোগ দিতে হবে। আর এই গ্যাস সংযোগ দেওয়া হবে পরিবারের মহিলা সদস্যের নামে। তা‌ই মহিলাদের নামে থাকা স্বাস্থ্যসাথী কার্ড এবার এই প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে ধরা হবে বলে সূত্রের খবর।

এছাড়া এই পদক্ষেপ যে মহিলা ভোটব্যাঙ্কে ভাগ বসানোর কৌশল তা টের পাচ্ছে তৃণমূল কংগ্রেস। যদিও বাংলার শাসকদল মনে করছে, কেন্দ্র এসব করেও বিশেষ লাভ করতে পারবে না। কারণ বাংলার মানুষের তিক্ত অভিজ্ঞতা রয়েছে উজ্জ্বলা গ্যাস নিয়ে। তাছাড়া বাংলার মানুষের বকেয়া টাকা কেন্দ্র দেয়নি। সেটি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এখনও বহু প্রকল্পের টাকা ছাড়েনি কেন্দ্র। যদি কেন্দ্রের সদিচ্ছা থাকত তাহলে গতবারই রাজ্যকে বিনামূল্যে গ্যাস সংযোগ দিত। আবার বাংলাকে বঞ্চনা করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তেমন ফল করতে পারেনি বিজেপি। এখন দেখার এই পদক্ষেপ করেও বিজেপি কিছু করতে পারে কিনা।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়