গোয়ার নাইটক্লাবের মালিকের বিরুদ্ধে ইন্টারপোল নোটিস জারির আবেদন

Share:

নিজস্ব প্রতিনিধি, গোয়া : গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নাইটক্লাবের ২ মালিকের বিরুদ্ধে। এবার গৌরব ও সৌরভ লুথরার বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ জারি করার আবেদন করা হয়েছে। অভিযুক্তরা থাইল্যান্ড পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তাদের ধরতে ইতিমধ্যে থাইল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছে গোয়া পুলিশ। তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য CBI-এর দ্বারস্থ হয়েছে তাঁরা।

২ অভিযুক্তের বিরুদ্ধে আগেই জারি হয়েছে লুক আউট নোটিশ। এবার ইন্টারপোল নোটিশ জারি করার আবেদন করা হয়েছে। গোয়ার আরপোরার জনপ্রিয় বার্চ বাই রোমিও লেন নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। শনিবার রাতের মর্মান্তিক সেই ঘটনার একদিনেরও বেশি সময় পরে মুখ খুলেছেন মালিক সৌরভ লুথরা। অবশেষে নীরবতা ভেঙে প্রায় ৩৪ ঘন্টা পরে তিনি একটি বিবৃতি জারি করে “গভীর শোক” প্রকাশ করেছেন। প্রকাশ্য প্রতিক্রিয়ায় লুথরা বলেছেন, ক্ষতির পরিমাণ দেখে কর্তৃপক্ষ “গভীরভাবে মর্মাহত”। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে লিখেছেন, “বার্চে দুর্ভাগ্যজনক ঘটনার ফলে প্রাণহানির ঘটনায় কর্তৃপক্ষ গভীর ভাবে শোকাহত এবং গভীরভাবে মর্মাহত।” ঘটনাকে “অপূরণীয় ক্ষতি এবং অত্যন্ত মর্মান্তিক মুহূর্ত” বলে উল্লেখ করে তিনি বলেছেন, ‘নাইটক্লাবে নিহতদের পরিবারের পাশাপাশি আহতদের প্রতি আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছে।’

ইতিমধ্যে পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, অভিযুক্তদের পাওয়া যায়নি, তাই আইনের যথাযথ ধারায় তাঁর বাড়ির গেটে একটি নোটিশ সাঁটানো হয়েছিল। মৃত ২৫ জনের ময়নাতদন্ত করা হয়েছে। থাইল্যান্ড অভিযুক্তদের নাগাল পুলিশ পায় কিনা সেটাই দেখার।

 

তুলেছিলেন যৌন হেনস্থার অভিযোগ, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?