বন্ধুর সাফল্য সহ্য করতে না পেরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,ইংলিশ বাজার: বন্ধুর সাফল্য সহ্য করতে না পেরে, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে খুনের অভিযোগ। মালদার ইংলিশবাজার থানার(Englishbazar P.S.) লক্ষীপুর কলোনির ঘটনা। মৃত যুবকের নাম কৌশিক বিশ্বাস(Kaushik Biswas)। জানা যায়, সোমবার দুপুরে কৌশিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যাই তার আরেক বন্ধু সৌভিক মৃধা। সন্ধ্যা গড়িয়ে গেলেও কৌশিক বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ফোন করতে শুরু করেন। প্রায় চার পাঁচ ঘণ্টা পর সৌভিক মৃধা ফোন করে বলে কৌশিক অসুস্থ হয়ে পড়েছে। জ্ঞান হারিয়ে ফেলেছে।

এরপর পরিবারের সদস্যরা মালদার বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকায় একটি নির্জন আম বাগানে(Mango Garden) গিয়ে দেখেন কৌশিককে কোলে করে নিয়ে বসে রয়েছে তার বন্ধু সৌভিক মৃধা(Souvick Mirdha)। এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে একটি নার্সিংহোম পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত কৌশিক বিশ্বাসের পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হিংসার বসে পরিকল্পিতভাবে তার বন্ধু খুন করেছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের দাবি, দুই বন্ধু এক সময় গাড়ির শোরুমে কাজ করত।

কিন্তু সম্প্রতি গাড়ির শোরুম থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি পেয়ে যায় কৌশিক। বন্ধুর এই সাফল্য সহ্য করতে না পেরে সৌভিক কৌশিককে খুন করে বলে অভিযোগ পরিবারের। পুলিশ এই অভিযোগের সত্যতা যাচাই করে দেখছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সৌভিককে। দুজনেরই মোবাইল ফোনের তথ্য যাচাই করে দেখছে পুলিশ।ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ এই যুবকের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবে।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে