পুদুচেরীতে বিজয়ের সভায় চাঞ্চল্য! আগ্নেয়াস্ত্র-সহ আটক এক ব্যক্তি

মঙ্গলবার (৯ ডিসেম্বর) পণ্ডিচেরিতে প্রথম দলীয় সমাবেশের আয়োজন করেন সুপারস্টার। সেখানেই এক ব্যক্তিকে পিস্তলসহ পাকড়াও করা হয়েছে বলে খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুর কারুর পদপিষ্টের ঘটনার পর আবারও দলীয় সমাবেশের ডাক দিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপাথি বিজয়। মাস কয়েক আগে তামিলনাড়ুর কারুরে বিজয়ের সমাবেশে পদপিষ্টের ঘটনায় প্রায় ৪১ জন মারা গিয়েছিলেন। সেই ঘটনার পর মঙ্গলবার (৯ ডিসেম্বর) পুদুচেরীতে প্রথম দলীয় সমাবেশের আয়োজন করেন সুপারস্টার। সেখানেই এক ব্যক্তিকে পিস্তলসহ পাকড়াও করা হয়েছে বলে খবর। যে কারণে দলীয় সমাবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারুরে পদদলিত হওয়ার পর এটিই তামিল সুপারস্টারের প্রথম জনসভা ছিল। তাই যথেষ্ঠ নিরাপত্তা বহাল রেখে এই সমাবেশের আয়োজন করেছিলেন বিজয়।

পুদুচেরী পুলিশের তথ্য অনুযায়ী, বন্দুকধারী ব্যক্তিকে উপ্পালামের এক্সপো গ্রাউন্ডে আটক করা হয়েছে। তাঁর থেকে পাওয়া অস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ব্যক্তির নাম ডেভিড, যিনি টিভিকে-র শিবগাঙ্গাই জেলা সম্পাদক প্রভুর নিরাপত্তা কর্মী বলে জানা গিয়েছে। কারুর পদদলিত হওয়ার পর, পুদুচেরী কর্তৃপক্ষ এই জনসভায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছিল। পুদুচেরী সিনিয়র পুলিশ সুপার (আইন ও শৃঙ্খলা) আর. কালাইভাননের নেতৃত্বে, এক্সপো গ্রাউন্ডে বিজয়ের দলীয় সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল। যেখানে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৫,০০০ জন লোকের উপস্থিতি সীমাবদ্ধ করা হয়েছিল। যাঁরা QR-কোডেড প্রবেশপত্র সঙ্গে নিয়ে গিয়েছেন, শুধুমাত্র তাঁরাই মাঠে প্রবেশের অনুমতি পেয়ে ছিলেন। সুতরাং এত নিরাপত্তার মধ্যেও কী করে বন্দুক নিয়ে একজন সমাবেশে ঢুকে পড়লেন, সেটাই এখন প্রশ্নের বিষয়!

পুলিশের এক নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছিল যে, বৈধ পাস থাকলেও শিশু, গর্ভবতী মহিলা, বয়স্ক নাগরিক এবং স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন তাদের সমাবেশে যোগদানের অনুমতি দেওয়া হবে না। কেবল পুদুচেরী বাসিন্দাদের জন্য সমাবেশটির আয়োজন করা হয়েছিল। তাই পার্শ্ববর্তী তামিলনাড়ু জেলা থেকে বিজয়ের সমর্থকদের সমাবেশে যোগদান না করার জন্য বলা হয়েছিল। পুলিশ নির্দেশিকা অনুসারে, বিজয়ের দল টিভিকে (তামিলাগা ভেত্রি কাজাগাম) তাদের নিজস্ব ক্যাডারদের নয় দফা নির্দেশিকা জারি করেছিল। যেখানে বলা হয়েছিল, পুদুচেরীর বাইরের কোনও ক্যাডারকে প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, অনুমতি ছাড়া ফ্লেক্স বোর্ড লাগানো যাবে না। বিজয় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে টিভিকে নামে একটি রাজনৈতিক দল শুরু করেন।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল