ছবি মুক্তির পাঁচ দিনেই চমকে দেওয়ার মতো আয় করল রণবীরের ‘ধুরন্ধর’

Share:

নিজস্ব প্রতিনধি: রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির পর থেকেই ভাঙছে একাধিক রেকর্ড। শুক্রবার (৫ ডিসেম্বর) মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে এই ছবি একই রকমভাবে জায়গা ধরে রেখেছে। সত্য ঘটনা অবলম্বনে আদিত্য ধর পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলেছে এবং দর্শকদের কাছ প্রবল জনপ্রিয় হয়ে উঠেছে। দর্শকরা ছবির পরিচালনা, চিত্রনাট্য এবং অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ের প্রশংসা করেছেন। স্পাই অ্যাকশন থ্রিলারটি গত পাঁচ দিনে আয় করে ফেলেছে ১৫০ কোটি টাকা।

 সর্বশেষ তথ্য অনুসারে, ধুরন্ধর পঞ্চম দিনে রাত ১০টা পর্যন্ত ২৫.৮৩ কোটি টাকা আয় করেছে, যার ফলে মোট আয় দাঁড়িয়েছে ১৫২.০৮ কোটি টাকা। মঙ্গলবারও ছবিটির এয় সোমবারের তুলনায় বৃদ্ধি পেয়েছে, যা সপ্তাহের শুরুতেই একটি বিরল কৃতিত্ব অর্জন করেছে এবং মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যে ১৫০ কোটি টাকা আয়ের গণ্ডি অতিক্রম করেছে। প্রথম দিনে ছবিটির আয় ছিল ২৮ কোটি টাকা। শনিবার ৩২ কোটি টাকা আয় করে করে। রবিবার ছবির আয় ছিল সর্বোচ্চ ৪৩ কোটি টাকা। এমনকি সোমবারও ছবিটির আয়ের ধারা অব্যাহত ছিল এবং ছবিটি ২৩.২৫ কোটি রুপি আয় করে।

আরও পড়ুন: ‘ছবিতে বেনজির ভুট্টোকে কালিমালিপ্ত করার চেষ্টা’,’ধুরন্ধর’-এর বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ

ধুরন্ধর সাম্প্রতিক বেশ কয়েকটি মুক্তিপ্রাপ্ত ছবির আয়কেও ছাপিয়ে গিয়েছে। রণবীর সিংয়ের ক্যারিয়ারের মুক্তির শুরুতে সর্বোচ্চ আয়ের নিরিখে এটিই প্রথম ছবি। পাশাপাশি ২০২৫ সালের সর্বোচ্চ আয় করা কৌশল এবং রশ্মিকা মান্দান্না অভিনীত ‘ছাভা’-এর পরেই জায়গা করে নিয়েছে ধুরন্ধর। রণবীর সিংয়ের এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রগুলির মধ্যে এই ছবি ষষ্ঠ স্থানে রয়েছে। “পদ্মাবত” (২৬ কোটি) এবং “সিম্বা” (২৪ কোটি) কেও  ছাপিয়ে গিয়েছে ধুরন্ধর। এই ছবিটি রণবীরের ক্যারিয়ারের দ্রুততম মুক্তিপ্রাপ্ত ছবি হিসেবে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ছবিটির প্রথম সপ্তাহান্তে রোমান্টিক সিনেমা “তেরে ইশক মে”-কে টেক্কা দিয়েছে যা প্রেক্ষাগৃহে এক সপ্তাহের মধ্যে ৯৯.৭৫ কোটি টাকা আয় করেছিল। সিনেমাপ্রেমীরা মনে করছেন আগামী দিনে রণবীরের এই ছবি আরও অনেক রেকর্ড ভাঙতে পারে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক