বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বন্দি রাখতে যোগীর খাসতালুকে তৈরি তিন তলা বিশিষ্ট আটক কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশে রোহিঙ্গা এবং বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে যোগী সরকার। রাজ্য ছাড়া করার আগে তাঁদের আটককেন্দ্রে রাখার পরিকল্পনা করা হয়েছে। তার জন্য রাজ্যের বিভিন্ন জেলায় আটক কেন্দ্র অর্থাৎ ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে। এই পরিস্থিতিতে গোরক্ষপুর ডিটেনশন ক্যাম্পের চিত্র সামনে এসেছে। কঠোর নিরাপত্তার বেড়াজালে মুড়ে রাখা হয়েছে আটককেন্দ্রটিকে। বৃষ্টির সময় যে ঘরগুলিকে সাধারণ মানুষের আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করা হয় সেগুলিকেই আটক কেন্দ্রে পরিণত করা হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশের পর অনুপ্রবেশকারীদের জন্য গোরক্ষপুরের একটি তিনতলা বাড়িকে আটক কেন্দ্রে পরিণত করা হয়েছে। সেখানে ৫০ জনের থাকার জন্য সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ৩০ জন পুরুষ এবং ২০ জন মহিলা। দেওয়া হয়েছে খাট, বিছানা। প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচতে দেওয়া হয়েছে কম্বল। শিশুদের জন্য দেওয়া হয়েছে আলাদা ঘর, রান্নাঘর। রয়েছে ফ্যামিলি রুমও। করা হয়েছে পরিচ্ছন্ন শৌচালয়ের ব্যবস্থাও।

হঠাৎ যদি আগুন লাগে তার জন্য আটক কেন্দ্রের উপর থেকে নিচ পর্যন্ত অনেকগুলি অগ্নিনির্বাপক যন্ত্র রাখা হয়েছে। পুরো কমপ্লেক্সটি সিসিটিভি নজরদারির আওতায় থাকছে। গেটেও রক্ষী মোতায়েন করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও অনুপ্রবেশকারী আসেনি। কিন্তু আগে থেকেই নেওয়া রয়েছে সব ব্যবস্থা।

অবৈধ অভিবাসী এবং রোহিঙ্গাদের থাকার জন্য উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্তে একটি ডিটেনশন ক্যাম্প তৈরির প্রস্তুতি চলছে। এর প্রথম মডেলটি জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। তাতে নিরাপত্তা এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলি সম্পূর্ণ ডেমো দিয়ে দেখানো হয়েছে। এই ডিটেনশন ক্যাম্পটিতে ১৫,০০০ পর্যন্ত শরণার্থীদের রাখা যাবে। এই বিষয়টি দেখাশোনা করার জন্য স্বরাষ্ট্র বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে। থাকছে ফেস স্ক্যান, বায়োমেট্রিক সিস্টেম ও সিসিটিভি’র সুবিধা।

ইতিমধ্যেই বিভাগীয় কমিশনার নিরাপত্তার জন্য ৫০ জন কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীকে স্থায়ীভাবে মোতায়েনের সুপারিশ করেছেন। পুরুষ এবং মহিলাদের একই বাড়িতে যথাযথ নিরাপত্তা দিয়ে রাখা হবে। থাকবে বিবিধ সুযোগ-সুবিধা। স্বরাষ্ট্র দফতরের অনুমোদন পাওয়ার পর, রাজ্যের ১৭টি পুরসংস্থায় এই ধরনের ডিটেনশন ক্যাম্প তৈরির পরিকল্পনা রয়েছে যোগী সরকারের। যদি অনুপ্রবেশকারীদের সংখ্যা বেশি হয়, তাহলে একটি পুরসংস্থায় একাধিক কেন্দ্র স্থাপন করা হবে।

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই