পিৎজা-বার্গারে অরুচি, প্রথম ‘সমোসা’ খেয়ে আনন্দে আত্মহারা ইতালীয়

পিৎজা-বার্গার না, প্রথমবার 'সামোসা' খেয়ে আনন্দে আত্মহারা হলেন ইটালিয়ান প্রেমিকার বাবা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অহরহ পিৎজা-বার্গার খান। কিন্তু প্রথমবার ‘সমোসা’ খেয়ে আনন্দে আত্মহারা হলেন ইতালিয়ান প্রেমিকার বাবা অর্থাৎ হবু শ্বশুর। হবু শ্বশুরমশাইকে ভারতীয় সমোসা খাওয়ালেন মেয়ের ভারতীয় ঘনিষ্ঠ বন্ধু। এমনিতেই ভারতীয় খাবারের জুড়ি মেলা ভার। ভারতীয় মশলা, তার রন্ধণপ্রণালী, উপকরণ ও হাতযশ সব মিলিয়ে ভারতীয় খাবারের বিশ্বজোড়া খ্যাতি। এবার এই দেশের সন্ধ্যার জলযোগের অন্যতম খাবার সমোসা মন জয় করে নিল সূদুর ইতালির বাসিন্দার। ইতালিয়ান প্রেমিকা অম্ব্রার বাবাকে ইম্প্রেস করার ফন্দি এঁটে ফেললেন ভারতের অমিত। খাওয়ালেন সমোসা’। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল  সেই ভিডিওই।

সেখানে দেখা যাচ্ছে সমোসায় সবুজ রঙের চাটনি প্রথমে ভরে নিচ্ছেন ইতালিয়ান ওই ব্যাক্তি। তারপর সমোসাতে প্রথম কামড় বসিয়েই তার স্বাদের প্রেমে পড়ে গিয়েছেন তিনি। তা তাঁর মুখ ও শরীরি ভাষাতেই স্পষ্ট। সমোসা খেয়েই নাচতে শুরু করলেন ওই ব্যাক্ত। সঙ্গে সেই ভিডিওতে বাজছে অল্লু অর্জুন খ্যাত ‘পুস্পা’র গান। সব মিলিয়ে মনে হচ্ছে একটুকরো ভারত যেন ইতালিতে সাম্রাজ্য বস্তার করেছে। 

বলে রাখা ভালো, ‘Indian_Italian_Couple’ অমিত ও অম্ব্রা সম্পর্কে রয়েছেন দীর্ঘদিন। তাঁরা ভালোবাসার বন্ধনে বাঁধা পড়ার পর থেকেই একেন অপরের সংস্কৃতি, ভালোলাগা, ভালোবাসা সবকিছুকে আপন করে নিয়েছেন। একাত্ব হয়েছেন দুজনে দুজনের সমস্ত বিষয়গুলির সঙ্গে। অম্ব্রা ভারতে এসে অমিতের পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেছেন। সেইসব কিছুই তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ দেখা যাচ্ছে। শুধু কী তাই? ভারতীয় ছবির গানে নাচের তালিম নিচ্ছেন অম্ব্রা। আর সেই ছবিই নিজেদের ইন্সটাগ্রামের পেজে তুলে ধরেছেন অমিত। ক্যাপশনে লিখেছেন ‘আমার ভারতীয় মাকে ইম্প্রেস করার প্রক্রিয়া’। এবার অম্ব্রার বাবাকে ইম্প্রেস করলেন অমিত। হবু শ্বশুরের মনের রাস্তা খুঁজলেন অমিত পেট থেকেই। 

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী