Loading live market data...
Loading active stocks...
Connecting...

নবান্নে জরুরি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন ইস্যু নিয়ে আলোচনা হবে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: এখন জেলাওয়ারি সফর নিয়ে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আবহে নাগরিকদের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায় তার জন্য মানুষকে সচেতন করছেন তিনি। বৃহস্পতিবার নদিয়ায় সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা সেরেই কলকাতায় ফিরবেন তিনি। তারপর বসবেন জরুরি বৈঠকে। তবে এই বৈঠক হবে‌ সোমবার বিকেলে। কারণ ডিসেম্বর মাস পেরলেই ইংরেজির নতুন বছর। আর ২০২৬ সালে শুরু হবে গঙ্গাসাগর মেলা।

এদিকে ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন আছে। আর এই নির্বাচনের আগেই শুরু হবে গঙ্গাসাগর মেলা। সেখানে যাতে কোনও তাল না কাটে তার জন্য জরুরি বৈঠক ডেকেছে মুখ্যমন্ত্রী নবান্নে। ওই বৈঠকে মন্ত্রী থেকে শুরু করে আমলারা উপস্থিত থাকবেন। তেমনই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশের কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনা ঘটেছিল। নানা অভিযোগ উঠেছিল যোগী রাজ্যের প্রশাসন নিয়ে। সেসব যেন বাংলায় না হয় তাই এই জরুরি বৈঠক বলে সূত্রের খবর। বিধানসভা নির্বাচনের আগে যদি কোনও অঘটন ঘটে তাহলে প্রধান বিরোধী দল বিজেপি রে রে করে নেমে পড়বে।

অন্যদিকে সবদিকে নজর রাখতেই তাই নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর মহাকুম্ভ নেই। সুতরাং অতিরিক্ত পুণ্যার্থী আসবে গঙ্গাসাগর মেলায়। এই কথা মাথায় রেখেই জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী বলে নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি সেরে রাখছে রাজ্যের সেচ দফতর। সেচমন্ত্রী মানস ভুঁইয়া সরেজমিনে সবটা দেখে রেখেছেন। এমনকী রিপোর্টও তৈরি করেছেন। সেই রিপোর্ট নবান্নের জরুরি বৈঠকে সোমবার দেবেন সেচমন্ত্রী বলে জানা গিয়েছে। পুণ্যার্থীদের সুরক্ষা সুনিশ্চিত করতে কেমন পদক্ষেপ করা হয়েছে সেটা জানানো হবে মুখ্যমন্ত্রীকে।

তাছাড়া সূত্রের খবর, বেশ কয়েকজন মন্ত্রী থেকে শুরু করে মুখ্যসচিব এবং সংশ্লিষ্ট দফতরের সচিবরা উপস্থিত থাকবেন নবান্নের এই জরুরি বৈঠকে। সেখানেই মুখ্যমন্ত্রী সকলকে জানিয়ে দেবেন কবে তিনি সরেজমিনে প্রস্তুতি দেখতে যাবেন। তার আগে রিপোর্ট দেখে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকজন বিধায়ক এবং মন্ত্রীকে দায়িত্ব দেবেন মুখ্যমন্ত্রী। তাতে মানস ভুঁইয়া, অরূপ বিশ্বাস, বঙ্কিম হাজরা থেকে শুরু করে স্থানীয় সাংসদ বাপি হালদারকেও দায়িত্ব দিতে পারেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মেলার সময় একাধিক অফিসারকে থাকার কথা জানিয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী।

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্রের দাম উঠেছিল ৩০ হাজার থেকে ৫ লাখ, বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

জেলের মধ্যে ঠুমকো নেচেছিলেন স্বপ্না চৌধুরী, পারিশ্রমিক মেটাতে কয়েদিরা কি করেছিলেন জানেন?

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর

মদের দোকান বন্ধে বিজয়ের বড় পদক্ষেপ, কী বললেন কমল হাসান ও বিশাল?