শ্বাসনালীতে আটকে খেলনার টুকরো, একরত্তির প্রাণরক্ষা করে নজির NRS-র

Share:

নিজস্ব প্রতিনিধি : শ্বাসকষ্টের সঙ্গে ক্রমাগত কাশিতে কষ্ট পাচ্ছিল ৮ মাসের শিশু। খাওয়াতে গেলেই সমস্যা হচ্ছিল। সেই দেখে শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় কলকাতার এনআরএস হাসপাতালে। সেখানেই এক্সরে এবং এইচআরসিটি থোরাক্স করা হয় শিশুটির। সেখানে রিপোর্টে দেখা যায়, ফুসফুসের ডানদিকে আটকে রয়েছে খেলনার একটি অংশ। এর ফলেই শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল শিশুটি। কিন্তু চিকিৎসকরা উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রাণরক্ষা করেন একরত্তির।

ব্রঙ্কোস্কপির মাধ্যমে কোনওরকম কাটা ছেঁড়া ছাড়াই খেলনার অংশটি বের করেন NRS হাসপাতালের চিকিৎসকরা। শিশুটি খুব ছোট হওয়ার কারণে অ্যানাস্থেসিয়া থেকে শুরু করে অস্ত্রোপচার সবটাই বিপদের মুখে ছিল। কিন্তু তারপরেও চিকিৎসকরা অস্ত্রোপচার শুরু করেন। ব্রঙ্কোস্কপির মাধ্যমে শ্বাসনালীর ভিতরের অংশ স্পষ্টভাবে দেখা যায়। সেই ভাবেই খেলনার অংশটিকে চিহ্নিত করেন চিকিৎসকরা। পরে ধাপে ধাপে সেই খেলার অংশটিকে বের করা হয়। ওই সময় শিশুটির শ্বাস-প্রশ্বাস হার্ট রেট এবং অক্সিজেন স্যাচুরেশন যেন ঠিক থাকে তার জন্য তৎপর ছিল অ্যানাস্থেসিয়া টিম।

কয়েকদিন আগে আরও এক শিশুকে নবজীবন দিয়েছিল আরজিকর হাসপাতালে চিকিৎসকরা। খেলতে খেলতে চুলের কাঁটা গিলে ফেলেছিল সে। পাকস্থলী ফুড়ে গেঁথে গিয়েছিল অগ্ন্যাশয়। পেট না কেটে ইন্টারেভনশনাল অস্ত্রোপচার করে বের করা হয়েছিল কাঁটাটি। চিকিৎসকদের তৎপরতায় প্রাণ রক্ষা হয়েছিল তাঁর।

খেলতে খেলতে সামান্য অবহেলায় শিশুদের জীবনে কত বড় বিপদ আসতে পারে তার নজির দেখা গিয়েছে শহরের দুটি সরকারি হাসপাতালে। এই দুই হাসপাতালের চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্ত এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে দুটি শিশুকেই প্রাণে রক্ষা করা সম্ভব হয়েছে। আরজি কর হাসপাতালে চিকিৎসা হওয়ার শিশুটি র ছুটিতে বাড়িতে ফিরেছে। এন আর এস হাসপাতালে শিশুটি এখন ছুটির অপেক্ষায় দিন গুনছে।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে