আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রামপুরহাট ১নং ব্লক অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ BLO -দের

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট : ১ মাসের বেশি সময় ধরে এসআইআর-র ফর্ম বিলি, জমা নেওয়া ও ডিজিটাইজেশনের কাজ চলেছে বাংলায়। প্রবল কাজের চাপে মৃত্যুো হয়েছে বেশ কয়েকজন বিএলও-র। কেউ অসুস্থ হয়ে মারা গিয়েছেন। কেউ কাজের চাপ নিতে না পেরে আত্মহত্যা করেছেন। এই ঘটনার প্রতিবাদে কলকাতার নির্বাচন কমিশনের দফতরের সামেন বিক্ষোভ দেখিয়েছেন বিএলওরা। এবার বীরভূমের রামপুরহাট ১নং ব্লক অফিসের সামনে BLO দের বিক্ষোভ। কাজে অব্যাহতি চেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

অভিযোগ, বিএলওদের যে কাজ দেওয়া হয়েছিল তা সম্পূর্ণ করার পর ফের তাদের ফিরে আসা ফর্ম ফিলআপ করতে বলা হচ্ছে।সেই সময়ও বেধে দেওয়া হচ্ছে। অতি অল্প সময়ের মধ্যে SIR এর ফর্ম পূরণ করতে চাপ দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ করে বীরভূমের রামপুরহাট ১নং ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান BLOরা। তাদের অভিযোগ, ত্রুটি থাকা ফর্মগুলো একদিনের মধ্যে আপলোড করা অসম্ভব। এবং কোনওরকম ঠিকঠাক প্রশিক্ষণ ছাড়াই অতি অল্প সময়ের মধ্যে তাদের উপর চাপ দিয়ে যে এত কাজের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। এইভাবে কাজ করা সম্ভব নয়। তাঁরা অভিযোগ করেন, শিক্ষকতার কাজে যোগ দিয়েছেন। কিন্তু সেই শিক্ষকতার কাজ বাদ দিয়ে তাঁদেরকে অন্যান্য বিভিন্ন ধরনের কাজ করানো হচ্ছে চাপ দিয়ে। কাজ না করলে চাকরি চলে যাওয়ারও ভয় দেখানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

বিএলওদের কাছে জমা থাকা SIR এর ফর্মগুলো যাতে অতি সত্বর জমা নিয়ে নেওয়া হয়, তারও আবেদন জানানো হয়েছে শুক্রবারের এই বিক্ষোভ কর্মসূচিতে। তারা এই কাজ থেকে অব্যাহতি চান।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ