আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেসিকে দেখতে হাহাকার ভক্তদের, ২৪ ঘণ্টা আগেই টিকিটের জন্য লম্বা লাইন

 নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে উঠেছে মেসি ঝড়। আজ রাতেই কলকাতায় পা রাখবেন লিওনেল মেসি । ফুটবল তারকার এই সফর নিয়েই উন্মাদনা তুঙ্গে কলকাতাবাসীর। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। কলকাতা জুড়ে মেসির পোস্টারে ছয়লাপ। যত সময় যাচ্ছে ততই বাড়বে মেসি জ্বর। সল্টলেক স্টেডিয়ামে মেসিকে দেখার জন্য হাহাকার শুরু হয়েছে ভক্তদের। সেই সঙ্গেই ২৪ ঘণ্টা আগে থেকেই টিকিটের জন্য লম্বা লাইন পড়ে গিয়েছে।

সল্টলেক স্টেডিয়ামকে মুড়িয়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। শুক্রবার মধ্যরাতে কলকাতার বুকে পা রাখবেন মেসি। রাত ১.৩০ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামার কথা রয়েছে বিশ্বকাপজয়ী ফুটবলারের। প্রিয় তারকাকে একবার চোখের দেখা দেখতে শুক্রবার থেকেই জমছে ভিড়। বহু দূর-দূর থেকে ভক্তরা আসছেন  কলকাতায়। মেসির সঙ্গে বাড়তি পাওনা হিসেবে কলকাতাবাসীর কাছ থাকছেন শাহরুখ খান। তাঁকেও দেখা যাবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। এটা বলার অপেক্ষা রাখে না যে, ‘ফুটবলের ঈশ্বর’ আর ‘বলিউডের সম্রাট’- দুই   আইকনের উপস্থিতিতে শহরবাসী বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে।

কলকাতায় কোথায় কখন থাকবেন মেসি জেনে নিন বিস্তারিত

কলকাতা- ডিসেম্বর ১৩, ২০২৫ 

১৩ ডিসেম্বর রাত থেকেই আনন্দের জোয়ারে ভাসবে কলকাতা। মেসি গভীর রাতে পা রাখবেন ভারতের মাটিতে। সারা রাত জেগে থাকবে কলকাতা ।

কলকাতায় মেসি পা রাখবেন ১৩ ডিসেম্বর রাত ১টায় (১২ ডিসেম্বরে মধ্যরাতে)

ভিআইপি সাক্ষাৎ ও শুভেচ্ছা: সকাল ৯:৩০-১০:৩০

সল্টলেক স্টেডিয়াম শো: সকাল ১১টা-দুপুর ১টা

মূর্তি উন্মোচন: সকাল ১১:২০

শাহরুখ খান যোগ দেবেন: সকাল ১১:৩০

সেলিব্রিটি ম্যাচ ও অনুষ্ঠান: দুপুরে

সৌরভ গাঙ্গুলি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করবেন সাক্ষাৎ

হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন দুপুর ২টোয়

জানা গিয়েছে, এই কলকাতা ট্যুরে মেসিকে ধুতি ও পাঞ্জাবি পরানো হতে পারে । এ ছাড়াও মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেল্লার জন্য একাধিক উপহারও থাকবে। আন্তোনেল্লার জন্য উপহার দেওয়া হবে শাড়ি । মেসির জন্য থাকবে ইলিশ, চিংড়ি, নলেন গুড়ের রসোগোল্লা ও মিষ্টি দই।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ