কলকাতায় নিজের মূর্তি উদ্বোধনে মেসিকে অনুমতি দিল না পুলিশ, নেপথ্যে কোন কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রাতেই কলকাতায় পা দেবেন ফুটবলের রাজপুত্র মেসি। শহর জুড়ে এই নিয়ে উন্মাদনা তুঙ্গে। মেসির সফরকে ঘিরে রয়েছে একাধিক পরিকল্পনা। ফুটবল তারকার কলকাতা সফরকালে ভিআইপি রোডে বসতে চলেছে মেসির ৭০ ফুট উঁচু মূর্তি। বাংলায় ফুটবল নিয়ে শুরু হবে এক নতুন অধ্যায়। নিজের হাতে নিজেই মূর্তি উদ্বোধন করবেন করবেন মেসি? এটাই ছিল কোটি টাকার প্রশ্ন। তবে কলকাতা পুলিশ জানিয়েছে, তারকা নিজে হাতে মূর্তির উন্মোচন করবেন না। সবটাই হবে ভার্চুয়াল পদ্ধতিতে। মেসির নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলার সম্ভাব্য জটিলতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

অনেকেই ভেবেছিলেন কলকাতায় তাঁর মূর্তির সামনে একবার সশরীরে মেসিকে দেখা যাবে। তবে ফুটবল তারকার সুরক্ষার কথা বিবেচনা করে তা আর হচ্ছে না। নিরাপত্তা এবং শৃঙ্খলা-সংক্রান্ত সমস্ত বিষয় খতিয়ে দেখে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ১৩ ডিসেম্বর ভার্চুয়াল পদ্ধতিতে মেসির মূর্তি উদ্বোধন হবে। এই খবর সামনে আসার পর কিছুটা হলেও মন খারাপ হয়েছে ভক্তদের। তিনি এলে অনেকেই হয়ত একবার চোখের দেখা দেখতে পেতেন।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কলকাতায় মেসির মূর্তি গড়ার দায়িত্বে রয়েছে।  শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন এই বিরাট ফাইবারগ্লাসের কাঠামো মাত্র ৪০ দিনেই তৈরি হয়েছে। পুরো প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন শিল্পী মন্টি পাল। যে মূর্তি তৈরি হয়েছে সেখানে দেখা যাচ্ছে হাসিমুখে রয়েছেন মেসি এবং তাঁর হাতে রয়েছে বিশ্বকাপের ট্রফি। সমগ্র  মূর্তির স্থায়িত্ব রক্ষায় ব্যবহার করা হয়েছে ২০ টন লোহার রড। কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি ফুটবলপ্রেমীদের মনে অন্য আনন্দের মাত্রা যোগ করবে তা আর বলার অপেক্ষা রাখে না। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই মূর্তি সম্পূর্ণ রাজ্য সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছে।

জেনে নিন মূর্তি সম্পর্কে সব তথ্য…

মূর্তির মুখ খোদাই করতে শিল্পীর সময় লেগেছে ১৫ দিন।
মেসির এই মূর্তির ধড় ২১ ফুট
কোমর থেকে পা পর্যন্ত ১৯ ফুট
১৪ ফুট হাত প্রতিটি অংশ আলাদা করে তৈরি করা
কংক্রিটের পাদদেশে বসানো হয়েছে মূর্তির ১৯ ফুট উঁচু অংশ

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

রবিনসন স্ট্রিটের ছায়া বারাকপুরে, বন্ধঘরে স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের