নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তথ্যগত ত্রুটি, আতঙ্কে মৃত্যু তৃণমূলের BLA-এর

Share:

নজস্ব প্রতিনিধি: এসআইআর আতঙ্ক আর কাজের চাপ কিছুতেই পিছু ছাড়ছে। বাংলা সহ দেশজুড়েই একাধিক বিএলও-এর মৃত্যু হয়েছে। কেউ কাজের চাপে প্রাণ হারয়েছেন আবার কেউ চাপ নিতে না পেরে করেছেন আত্মহত্যা। কোথাও আবার তালিকায় নাম না ওঠায় আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বাবার নামের তথ্যগত ত্রুটির জেরে তীব্র এস‌আইআর আতঙ্কে  আবারও এক তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট (BLA) কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে।  মৃত কর্মীর নাম বরকত শেখ। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে কালিয়াচক তিন বিডিও অফিস চত্বর থেকে হাসপাতাল পর্যন্ত ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

তৃণমূল নেতৃত্ব ও  পরিবারের অভিযোগ, এই মৃত্যু স্বাভাবিক নয়, কমিশনের গাফিলতির ফলেমর্মান্তিক এই ঘটনা ঘটেছে।  এমনটাই অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্ব ও মৃতের পরিবার। চকসেহেরদি গ্রামের বাসিন্দা বরকত শেখের বাবার নাম ছিল রশুল শেখ। কিন্তু কমিশনের ওয়েবসাইটে দেখা যায়, বাবার নামের জায়গায় শুধু ‘শেখ’ লেখা  রয়েছে।  এই তথ্যগত ত্রুটি নজরে আসতেই তীব্র আতঙ্কে ভুগতে শুরু করেন বরকত। তাঁর আত্মীয় সামাউন শেখ জানিয়েছেন, “ওয়েবসাইটে ভুল দেখেই বরকত ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। ভাবছিল, নাম হয়তো বাদ পড়ে যাবে। ভয়ে আজ বিডিও অফিসে গিয়েছিল সদুত্তর পেতে, কিন্তু সেখানেও কোনো আশ্বাস দেওয়া হয়নি। অফিস থেকে বেরিয়ে এসেই হার্ট অ্যাটাক হলো ওর।”

 বরকত শেখের মৃত্যুর খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার। তিনিও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।  ক্ষোভ প্রকাশ করে বিধায়ক বলেছেন,  “নির্বাচন কমিশনের এমন মারাত্মক ভুলে বারবার মানুষ আতঙ্কিত হচ্ছেন। বরকত শেখও সেই আতঙ্কে প্রাণ হারালেন। বিডিও অফিসে গিয়েও তাঁকে নিশ্চয়তা দেওয়া হয়নি যে তাঁর নাম থাকবে।” কমিশনের এই দায়িত্বজ্ঞানহীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও সুর চড়িয়েছেন তৃণমূল বিধায়ক। এমনকি ভোটের আগে এমন গাফিলতির জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন তিনি। চন্দনা সরকার জানান, এই বিষয়টি তাঁরা উচ্চ নেতৃত্বকে জানাবেন এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও জানাবেন।

আরও পড়ুন:  বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ দেখা যাচ্ছে না, পদ্মবাগানে ‘‌কাঁটা’‌ নিয়ে কপালে ভাঁজ

​গ্রাম পঞ্চায়েত সদস্য সামিউল শেখ এই ঘটনা প্রসঙ্গে বলেন, “নির্বাচনের আগে নামের সামান্য ত্রুটির কারণে মানুষজন চূড়ান্ত আতঙ্কে ভুগছেন। বরকত আমাদের দলের একজন নিষ্ঠাবান কর্মী ছিল। এই সামান্য ভুলের জন্য সে বিডিও অফিসে গিয়ে কোনো সুরাহা পেল না, আর তার ফল হলো এই মর্মান্তিক মৃত্যু।” পরিবার সূত্রে খবর, বাবার নামে ভুল থাকার কারণে  শুক্রবার  কালিয়াচক বিডিও অফিসে যান তিনি। সন্ধ্যা ৭টা নাগাদ বিডিও অফিসের  বাইরে হৃদরোগে আক্রান্ত হন বরকত শেখ। তাঁকে হাসপাতালে নিয়ে  যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তৃণমূল কর্মীরা ভিড় জমিয়ে বিক্ষোভ দেখান। হাসপাতাল চত্বরে চরম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হলে বৈষ্ণবনগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‘লাভ-ল্যান্ড জেহাদিদের ভূমিতে পরিণত হয়েছিল বাংলা,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী