আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

SMAT-তে দুর্দান্ত সেঞ্চুরি যশস্বীর, অসাধারণ ইনিংস খেললেন সরফরাজও

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ পর্বের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে জায়গা পাননি ওপেনার যশস্বী জয়সওয়াল। এমনকি ২০২৫ সালের এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়া সফরের সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজেও তিনি অংশ নেননি। যশস্বী বর্তমানে ২০২৫-২৬ সালের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলছেন। রবিবার হরিয়ানার বিরুদ্ধে সুপার লিগের ম্যাচে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন ভারতের এই ব্যাটসম্যান। ৫০ বলে ১০১ রান করে সুপার লিগের দ্বিতীয় ম্য়াচে মুম্বইকে জেতালেন তিনি ৷ মুম্বইকে ২৩৫ রানের টার্গেট দিয়েছিল রাজস্থান।  সেই টার্গেট পূরণ করেছে  মুম্বই।

কিছুদিন আগে পাঞ্জাবের বিপক্ষে ঝাড়খণ্ড ২৩৬ রান তাড়া করার পর এটি ছিল SMAT ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়া করার রেকর্ড। জয়সওয়াল প্রথমে অজিঙ্ক রাহানের সঙ্গে ওপেনিং জুটিতে অংশ নেন। মাত্র ১৯ বলে ৫৩ রান  করেন। পরে তিনি দ্বিতীয় উইকেটে সরফরাজ খানের সঙ্গে ৩৭ বলে ৮৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। সরফরাজ ২৫ বলে ৬৪ রানের এক   রেকর্ডও তৈরি করেন, যার ফলে প্রথম দশ ওভারের মধ্যেই মুম্বইয়ের স্কোর ১৪০ ছাড়িয়ে যায়।

আরও পড়ুন: মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুর ১৪ দিনের পুলিশ হেফাজত

জয়সওয়ালের তাঁর সেঞ্চুরিটি করেছেন এমন  একটি গুরুত্বপূর্ণ সময়ে যখন শুভমন গিল টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ইনিংস ওপেন করার সময় ধারাবাহিকভাবে লড়াই করছেন। খারাপ খেলার জন্য জাতীয় দলে জায়গা হয়নি যশস্বীর। যদিও যশস্বী এখনও টি-টোয়েন্টির দৌড় থেকে দূরে রয়েছেন। যশস্বী জয়সওয়াল শেষবার সবচেয়ে সংক্ষিপ্ত ফর্ম্যাটে খেলেছিলেন ২০২৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তিনি ভারতের ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলেরও অংশ ছিলেন কিন্তু টুর্নামেন্ট চলাকালীন কোনও ম্যাচে খেলার সুযোগ পাননি। অনেকেই বলছেন এই সেঞ্চুরি করেই তিনি নির্বাচকদের দিয়েছেন বড় বার্তা।

অন্যদিকে পুনেতে এদিন প্রথমে ব্যাট করতে নেমে হরিয়ানার অধিনায়ক অঙ্কিত কুমার ৪২ বলে ৮৯ ও নিশান্ত সিন্ধু ৩৮ বলে ৬৯ রান করে। তাঁদের রানে ভর করে হরিয়ানা ২৩৪ রানের বিশাল স্কোর করে। জবাবে যশস্বী শতরান করেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সরফরাজ খানও৷ সবমিলিয়ে ১৭.৩ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৩৭ রান তুলে নেয় মুম্বই।

Published by:

Share Link:

More Releted News:

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ