Loading live market data...
Loading active stocks...
Connecting...

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্টের ৭ কর্তা সহ জলের ভেন্ডারকে তলব পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানের যে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল সংস্থা তার সাতজন আধিকারিককে নোটিশ(Notice) দিয়ে তলব করল পুলিশ। একইসঙ্গে মাঠের ভেতর যে ভেন্ডার পানীয় জল বিক্রি করেছিল তাকেও নোটিশ দিল বিধাননগর কমিশনারেট। এদের সকলকে কমিশনারেট ডেকে কেন ভেতরে বিপুল পরিমাণ পানীয় জলের বোতল প্রবেশ করানো হয়েছিল এবং যারা দায়িত্বে ছিলেন সেই ইভেন্ট ম্যানেজমেন্ট(Event Management) তার কর্তারা এই গোলমাল এর পেছনে কারণ কি ব্যাখ্যা করেন তা জানতে চাইবে পুলিশ।

বিধাননগর কমিশনারেট এর পক্ষ থেকে শুক্রবারই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল ক্রীড়াঙ্গনের ভেতরে কোন পানীয় জলের বোতল নিয়ে দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে না। কিন্তু তারপরেও কি করে এই বিপুল পরিমাণ জলের বোতল ঢোকানো হল এবং মেসির সঙ্গে মাঠে কি করে প্রচুর মানুষ প্রবেশ করেছিল তার কারণ অনুসন্ধান করতে তদন্ত করছে বিধাননগর কমিশনারেট।যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর করার ঘটনায় তদন্ত কমিটির পক্ষে অসীম রায় প্রাক্তন বিচারপতি ও সিপি,বিধাননগর কমিশনারেট মুকেশ রবিবার ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তে যান।এদিন সল্টলেক স্টেডিয়ামের(Saltlake Stadium) ভেতরে মাঠের ভিডিওগ্রাফি করেছে তদন্তকারী টিম।

পরে স্টেডিয়ামের বাইরে বেরিয়ে প্রাক্তন বিচারপতি অসীম রায় বলেন,তদন্ত শুরু হয়ে গেছে। পুলিশের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। শনিবার রাতে আমরা বসেছিলাম। এই মুহূর্তে কিছু বলা সম্ভব না।স্পট ভিজিট করা হল। আগে টাকা ফেরত দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখতে হবে।ভবিষ্যতে এধরনের ঘটনা না ঘটে সেই বিষয় সরকারকে জানাতে হবে।সিপি,বিধাননগর মুকেশ বলেন, শনিবারের ঘটনাকে কেন্দ্র করেই দুটি মামলা রুজু করা হয়েছে।ক্যামেরা ফুটেজ আমরা(পুলিশ )খতিয়ে দেখছি। বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে ।তাদেরকে তলব করা হবে।মাঠে জল বিক্রি হল কিভাবে?টেন্ডার কাদেরকে দেওয়া হয়েছিল এবং কে দিয়েছিল সেই তালিকা তৈরি করে ডাকার প্রক্রিয়া শুরু হবে পুলিশের।

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?