SIR জুজু: রানাঘাটে গলায় গামছায় ফাঁস দিয়ে আত্মহত্যা

Share:

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: এসআইআর আতঙ্কে ফের আত্মঘাতী হওয়ার ঘটনা।এবার ঘটনাস্থল নদিয়ার রানাঘাটের ধানতলা থানা এলাকার মাটিকুমড়া মধ্যপাড়ার(Madhyapara)।মৃত ব্যক্তির নাম সুশান্ত বিশ্বাস(Sushanta Biswas)। বয়স ৬০ বছর। রবিবার তাঁর নিজের বাড়িতেই একটি ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ।পরিবারের সাফ অভিযোগ, দীর্ঘদিন ধরে এসআইআর(SIR) আতঙ্কে ভুগছিলেন ওই বৃদ্ধ। বেরোনো বন্ধ হয়ে গিয়েছিল ঘর থেকে। পাড়া প্রতিবেশীরা বোঝালেও আতঙ্ক কাটছিল না তাঁর। ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ যেতে পারে এবং নিজের ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যেতে হতে পারে এই আশঙ্কায় ক্রমশ অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি।যদিও প্রতিবেশীদের দাবি, সুশান্ত বাবুরা দীর্ঘদিনের বাসিন্দা এখানকার।

তাঁর মায়ের নাম ছিল ২০০২ এর তালিকা। কিন্তু তা সত্ত্বেও কেন তিনি এতটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ওই বৃদ্ধর মা ২০০০ সালে মারা গিয়েছেন। বৃদ্ধর এক ছেলে হায়দ্রাবাদে(Haydrabad) থাকে। মেয়ে বাইরে থেকে পড়াশোনা করে। এর বেশ কিছুদিন আগে বৃদ্ধ চিন্তায় চিন্তায় বাইরে মাথা ঘুরে অচৈতন্য হয়ে পড়ে গিয়েছিলেন। বাড়ির লোকেদের আতঙ্কগ্রস্ত হয়ে বারবার বলতেন সামনে খুব ভয়ংকর দিন আসছে।

কিন্তু সে যে ভোরবেলা আত্মহত্যা করবেন তা বাড়ির নিজের পরিবারের কেউই বুঝতে পারেননি। এই মৃত্যুর ঘটনায় শোকে ছায়া নেমে এসেছে ওই পরিবারে। যদিও পরিবারের সকল সদস্য এসআইআর ফর্ম পূরণ করেছেন বলে জানা গেছে।পাড়া-প্রতিবেশীরা ভরসা দেওয়ার পরেও কেন ওই ব্যক্তি আত্মহত্যা করলে তা অজানা সকলের। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘বিপ্লবী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ