বাড়িতে ভাঙা আয়নায় লুকিয়ে বিপদ, কী কী ক্ষতি হতে পারে?

Share:

নিজস্ব প্রতিনিধি : দুর্ঘটনাবশত হাত থেকে কাঁচের জিনিস বা আয়না পড়ে যেতে পারে। কাঁচ ভেঙে যাওয়াকে কেউ কেউ শুভ মনে করেন, আবার কেউ কেউ অশুভ মনে করেন। বাস্তু শাস্ত্র অনুযায়ী, বাড়িতে মাঝে মধ্যেই কাঁচ ভাঙা ভাল লক্ষণ নয়। আয়না মানুষের ভাবমূর্তি ও পজেটিভ শক্তিকে প্রতিফলিত করে। তাই বাড়িতে ভাঙা আয়না বা কাঁচা রাখা উচিৎ নয়।

ঘরের ইতিবাচক শক্তি ও নেতিবাচক শক্তি সবটাই নির্ভর করে বাস্তুর ওপরে। এটাই জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ডেকে আনে। ঘরে বেশ কিছু জিনিস রাখলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তারমধ্যে কাঁচ অন্যতম। ঘরের কোথাও যদি ভাঙা আয়না থাকে, তাহলে সেটি দ্রুত সরিয়ে ফেলতে হবে।

বাস্তশাস্ত্র অনুযায়ী, ভাঙা আয়নাকে নেতিবাচক শক্তির উৎস বলে মনে করা হয়। বলা হয়, যখন একটি আয়না ভেঙে যায়, তখন এটি ইতিবাচক শক্তি হ্রাস করে এবং নেতিবাচক প্রভাব বাড়ায়। এটি ধীরে ধীরে পুরো বাড়ি এবং এর বাসিন্দাদের উপর প্রভাব ফেলে।

ভাঙা কাঁচ ঘরে থাকলে অশান্তি বৃদ্ধি হয়। নেতিবাচক শক্তি ঘরের পরিবেশকে নষ্ট করে দেয়। ছোট ছোট বিষয় নিয়ে বাড়িতে কলহ লেগে থাকে। পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ ও অশান্তি লেগে থাকে। অব্যক্ত রাগ বিরক্তি ও মানসিক অস্থিরতা বৃদ্ধি পায়। মাঝে মধ্যে ঘরের পরিবেশ এতটাই ভারী হয়ে ওঠে যে শান্তিতে বসবাস করাও দুষ্কর হয়ে ওঠে।

বাস্তু মতে ভাঙ্গা আয়না ঘরে রাখলে আর্থিক ক্ষতি বৃদ্ধি পায়। এই ধরনের বাড়িগুলোতে প্রায়ই আর্থিক সমস্যায় পড়তে হয়। টাকা রোজগারের পথে বাধা সৃষ্টি হয়। হঠাৎ করে খরচ বৃদ্ধি হয়। কঠোর পরিশ্রম সত্ত্বেও টাকা হাতে থাকে না। অনেক সময়ে চাকরি বা ব্যবসায় ক্ষতি হয়। এরফলে মানসিক চাপ বৃদ্ধি পায়।

ভাঙ্গা আয়না ঘরে রাখলে একজন ব্যক্তির যে কোনও কাজ ব্যাহত হতে পারে। কাজের কোনও অগ্রগতি হয় না। হাজার চেষ্টা করা সত্ত্বেও কাজে বাধা আসে। পড়াশোনা চাকরি অথবা নতুন কিছু করতে গেলেই সাফল্য আসতে দেরি হয়। আত্মবিশ্বাসকে নষ্ট করে দিতে ভাঙ্গা আয়না জুড়ি মেলা ভার।

বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে যদি কোনও আয়না বা কাঁচ ভাঙা থাকে তাহলে সেটি দ্রুত সরিয়ে ফেলতে হবে। এটি ফেলে দেওয়া এবং ফাটল আয়নার বদল করা উচিত।

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী